সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিস জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বীরভূম থেকে মুসাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ভারতে আইএস নেটওয়ার্ক ছড়ানোর অন্যতম মাথা ছিল এই মুসা। এবার তাকে জেরা করতে শহরে এসে পৌঁছল মার্কিন গোয়েন্দা দল এফবিআইয়ের আধিকারিকরা।
আইএস যোগে মুসাকে গ্রেফতার করার পর তাকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। তারপর থেকেই মিলতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, শুধু ভারতে আইএস চক্র ছড়ানোর কাজ নয়, ভারতের বাইরেও এ কাজের সঙ্গে যোগ ছিল তার। মুসার সঙ্গে বিভিন্ন আইএস মডিউলের প্রতিনিধিদের নিয়মিত কথোপকথন চলত। সেই তথ্য হাতে আসে গোয়েন্দাদের। দেখা যায়, অস্ট্রেলিয়ার এক আইএস মডিউলের সঙ্গেও যোগাযোগ ছিল তার। মুসার থেকে পাওয়া যাবতীয় তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে পাঠানো হয়। তারপরই মুসাকে জেরা করতে চান তাঁরা। সেইমতো আজ শহরে এসে পৌঁছেছেন এফবিআইয়ের গোয়েন্দারা। ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে ছড়ানো আইএস চক্র ভাঙতে এই পদক্ষেপ সহায়ক হবে বলেই মত বিশেষজ্ঞদের।
সর্বশেষ খবর
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের
-
চায়ের সঙ্গে ‘টা’ না হলে পুজোর আড্ডা জমে? রইল চিকেনের রকমারি স্ন্যাকসের রেসিপি
-
বচসার পরেই সহকর্মীর গুলিতে ঝাঁজরা, কাশ্মীরে নিহত ৪ সিআইএসএফ জওয়ান