Abhishek Banerjee

আমফানে সর্বহারাদের ত্রাণের টাকা নেতাদের পকেটে! এবার অভিষেকের বিরুদ্ধে ২৫০ কোটির দুর্নীতি মামলা

শনিবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মন্ড হারবারের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানান তিনি। জেলা পুলিশ কমিশনারের কাছে সিট গঠন করে তদন্তের আর্জিও জানান ববি।

Advertisement
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৩:৩৮

options
link
আমফানে সর্বহারাদের ত্রাণের টাকা নেতাদের পকেটে! এবার অভিষেকের বিরুদ্ধে ২৫০ কোটির দুর্নীতি মামলা
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

দিন দিন বিপদ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার তাঁর বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এবার উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ। শনিবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মন্ড হারবারের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানান তিনি। জেলা পুলিশ কমিশনারের কাছে সিট গঠন করে তদন্তের আর্জিও জানান ববি।

Advertisement

২০২০ সালে ২০ মে বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রের তরফে ত্রাণ পাঠানো হয়। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দাবি, ওই টাকা আদতে কাজে লাগেনি ক্ষতিগ্রস্তদের। অথচ তা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা-নেত্রীরা। তাঁর আরও দাবি, বিষ্ণুপুর ১ ব্লকে আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য ২৫ কোটি ৮০ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়। ঘরের সংখ্যা ছিল ৩১ হাজার। অথচ কাগজে কলমে দেখানো হয়েছে ৩৪ হাজার ঘর। এবং বিষ্ণুপুর ২ ব্লকে ৩২ কোটি ৫ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Boby
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের অভিজিৎ দাস ববির। নিজস্ব চিত্র

ববির আরও অভিযোগ, একই ফোন নম্বরে ৬-৭ জন। একই অ্যাকাউন্টে ৭-৮ জন। এবং একই পরিবারে ১১-১২ জন করে এই টাকা পেয়েছেন। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আগামিদিনে ডায়মন্ড হারবারের প্রত্যেকটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানান ববি। তিনি আরও জানান, পুলিশ সুপারকে জানানো হয়েছে। সিট গঠন করে তদন্তের দাবিও জানান তিনি। তৎকালীন বিডিও, প্রধান, উপপ্রধান, জেলাপরিষদের সভাপতি-সহ প্রশাসনিক কর্তাব্যক্তিদের সকলকে আওতাভুক্ত করার দাবি জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা তছরূপের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

বলে রাখা ভালো, বিধানসভার সই জাল এবং ডিজে মন্তব্য মামলায় আপাতত জেরবার অভিষেক। দু’টি ঘটনারই তদন্তভার সিআইডি’র কাঁধে। সই জাল মামলায় ভবানীভবনে গত বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন অভিষেক। প্রায় সাড়ে ৫ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। এই মামলায় আগামী রবিবার ফের হাজিরা দিতে হবে তাঁকে। আবার শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে ডিজে মন্তব্য মামলায় হাজিরার সমন পৌঁছে দেয় সিআইডি। এই মামলায় আগামী ১৬ জুন তলব করা হয়েছে তাঁকে। এর মাঝে ১৫ জুন ইডি দপ্তরে হাজিরার কথা রয়েছে অভিষেকের। তার মাঝে ফের আমফান ত্রাণ দুর্নীতিতে এফআইআর। বিপদ যে ক্রমশ বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.