দেবীবরণে আতঙ্ক, প্রদীপের শিখা থেকে আগুন লাগল মণ্ডপে

পুড়েছে দুর্গা প্রতিমার একাংশও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০১৮, ১৬:৪৭

options
link
দেবীবরণে আতঙ্ক, প্রদীপের শিখা থেকে আগুন লাগল মণ্ডপে

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দশমীর সকালে দেবীবরণের সময় ঘটল দুর্ঘটনা। প্রদীপের শিখা থেকে আগুন লেগে গেল মণ্ডপে। পুড়ল দুর্গা প্রতিমার একাংশ। তবে বড় কোনও অঘটন ঘটেনি। স্থানীয় বাসিন্দারাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বি-জোনের জয়দেব অ্যাভিনিউ-র পুজো প্রাঙ্গণে।

Advertisement

[মণ্ডপে ভাঙচুর! তৃণমূল কাউন্সিলরকে বেধড়ক মার স্থানীয়দের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাস্ত্রমতে ষষ্ঠীতে দেবী বোধন আর দশমীতে বিসর্জন। কিন্তু, উৎসবের আনন্দকে কি আর নিয়মে বেঁধে রাখা যায়? বাঙালির পুজো শুরু হয়ে যায় মহালয়ারও অনেক আগে থেকেই। কিন্তু, যত আগে থেকে উৎসব শুরু হোক না কেন, গুটি গুটি পায়ে ঠিকই এসে হাজির হয়ে যায় দশমী। আর দশমী মানেই উমাবরণ ও সিঁদুরখেলা। বাড়িতে পুজো হলে তো কথাই নেই। পাড়ার কিংবা ক্লাবের পুজোতেও দেবী দূর্গাকে বরণ করেন বিবাহিত মহিলারা। বৃহস্পতিবার সকালে যথারীতি উমাবরণ চলছিল দুর্গাপুরের বি জোনের জয়দেব অ্যাভিনিউয়ের পুজো প্রাঙ্গণে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্গা প্রতিমার ঠিক নিচেই রাখা ছিল বরণডালা। ডালায় ছিল একটি জ্বলন্ত প্রদীপ। প্রদীপের শিখা থেকে প্রতিমার শাড়িতে আগুন লেগে যায়। চোখের নিমেষে সরস্বতী মূর্তি পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। উৎসবে আবহে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকলকর্মীরা আসার আগেই মণ্ডপের আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় বাসিন্দারাই। দুর্গাপুরের বি-জোনের জয়দেব অ্যাভিনিউ সার্বজনীন দুর্গোৎসবের উদ্যোক্তারা জানিয়েছেন,  ফের নতুন করে প্রতিমার অঙ্গসজ্জা করা হয়েছে। সন্ধ্যায় নিয়মে মেনে আবারও দেবীবরণ হবে। তবে দশমীর সকালে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Advertisement

ছবি: অরিজিৎ সাহা

[সরকারি নির্দেশকে বুড়ো আঙুল, শহরে দেদার বিকোচ্ছে নীলকণ্ঠ পাখি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.