সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের শিশু বিভাগে আগুন৷ ঘটনায় মৃত ১, জখম আরও ৫০৷ অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা বাড়তে পারে৷ তবে সরকারি সূত্রে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি৷ আগুনের তাপ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন৷ খবর পাওয়া গিয়েছে, উদ্ধারকার্যের তদারকিতে উদ্যোগ নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নির্দেশে মুর্শিদাবাদে রওনা দিল বিশেষ মেডিক্যাল টিম৷
West Bengal: Patients break windows to escape from Govt hospital in Murshidabad where fire is still raging. pic.twitter.com/FWihLpeAiE
Advertisement— ANI (@ANI_news) August 27, 2016
Advertisement
হাসপাতালের তিনতলায় শিশু বিভাগে আগুন লাগে বলে জানা যাচ্ছে৷ আগুন লাগার খবর ছড়াতেই অভিভাবকদের মধ্যে তিনতলায় পৌঁছে শিশুদের উদ্ধার করার হুড়োহুড়ি পড়ে যায়৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে৷ তিনতলায় বিভিন্ন রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়৷ হাসপাতালে আগুন নেভানোর ব্যবস্থা থাকলেও ভিতর থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় হাসপাতাল কর্মীদের৷ স্থানীয়রা বাইরে থেকে গাছ বেয়ে তিনতলায় উঠে রোগী ও শিশুদের উদ্ধার করার চেষ্টা করেন৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন৷ দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে৷ তবে আগুনের আতঙ্ক এখনও ঘিরে রয়েছে হাসপাতাল চত্বরকে৷
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল সুরিতা পাল জানিয়েছেন, আগুন লাগার ঘটনার পিছনে কারও গাফিলতি ছিল না৷ কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সমস্ত রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, হতাহতের খবর এখনও তাঁর কাছে পৌছয়নি৷ সিঁড়ি থেকে নামার সময় হুড়োহুড়িতে দু’জন আহত হয়েছেন বলে জানান তিনি৷
One dead and many feared trapped, after fire broke out in the medicines dept of a Govt hospital in Murshidabad, WB pic.twitter.com/s0aLaLabMR
— ANI (@ANI_news) August 27, 2016
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের