ব্রতীন দাস, শিলিগুড়ি: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দার্জিলিংয়ে। রবিবার মধ্যরাতে আচমকাই আগুন লাগে ম্যাল রোডের ৬টি দোকানে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ২টি দোকান। ক্ষতিগ্রস্থ বাকি ৪টি দোকানও। তবে হতাহতের কোনও খবর নেই। দমকলের তিন ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শট সার্কিট থেকে দোকানগুলিতে আগুন লেগে গিয়েছিল।
[দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস লিক করে মৃত ২]
দার্জিলিং শহরের অন্যতম ঘিঞ্জি এলাকা এই ম্যাল রোড। এখানে রয়েছে প্রচুর দোকান। দিনভর লোকজনের আনাগোনা লেগে থাকে। রবিবার মধ্যরাতে আচমকাই অগ্নিকাণ্ডে এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো দমকল ঘটনাস্থলে পৌঁছে যাওয়া বড় কোনও বিপর্যয় ঘটেনি। দমকল সূত্রে খবর, মধ্যরাতে প্রথমে ম্যালে রোডের একটি দোকানে আগুন লেগেছিল। কিন্তু, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে ছয় দোকানকে গ্রাস করে আগুন। চোখের পলকে ছাই হয়ে যায় দুটি দোকান। বাকি চারটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের তিন ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনও খবর নেই। কিন্তু, কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড? প্রাথমিকভাবে দমকলের অনুমান, শট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লেগে গিয়েছিল।
[জানেন কি, দেশের সর্বপ্রথম জিআই ট্যাগ পায় বাংলার এই অমূল্য সম্পদ?]
সর্বশেষ খবর
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু