Jalpaiguri

করলার পর পাঙ্গা নদীতে মড়ক! মরা মাছ ধরতে হুড়োহুড়ি, বিষ প্রয়োগের ফল?

শয়ে শয়ে ভেসে উঠল মরামাছ! ফের জলপাইগুড়ি। এক মাস আগেই করলা নদীতে প্রচুর সংখ্যায় মরা মাছ ভেসে উঠেছিল। এবার সেই একই ঘটনা ঘটল জলপাইগুড়ির পাঙ্গা নদীতে। করলা নদীতে বিষক্রিয়ায় ওই বিশাল পরিমাণ মাছ মারা গিয়েছিল বলে খবর।

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৭:৩০

options
link
করলার পর পাঙ্গা নদীতে মড়ক! মরা মাছ ধরতে হুড়োহুড়ি, বিষ প্রয়োগের ফল?
মরা মাছ ধরতে ব্যস্ত মানুষজন। নিজস্ব চিত্র

শয়ে শয়ে ভেসে উঠল মরামাছ! ফের জলপাইগুড়ি (Jalpaiguri)। এক মাস আগেই করলা নদীতে প্রচুর সংখ্যায় মরা মাছ ভেসে উঠেছিল। এবার সেই একই ঘটনা ঘটল জলপাইগুড়ির পাঙ্গা নদীতে। করলা নদীতে বিষক্রিয়ায় ওই বিশাল পরিমাণ মাছ মারা গিয়েছিল বলে খবর। এবার কি পাঙ্গা নদীতেও একইভাবে বিষ দেওয়া হল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় উদ্বিগ্ন মৎস্যদপ্তর। ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, আজ, শুক্রবার সকালে পাঙ্গা নদীতে প্রচুর সংখ্যায় মাছ ভেসে উঠতে দেখা গিয়েছিল। বহু মাছ জলের উপরের অংশে ভাসছিল। সেই দেখেই মাছ ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। নদীতে মাছ ধরতে নেমে পড়েন এলাকার বাসিন্দারা। মাছ ধরে বাড়িও নিয়ে যাওয়া হয়। করলার মতোই জলপাইগুড়ির অন্যতম নদী পাঙ্গা। এদিন সিপাই পাড়া এলাকায় এই মাছ ভেসে উঠতে দেখা যায়।

Advertisement

কিন্তু কী কারণে এই ঘটনা? নদীতে কি বিষ দেওয়া হয়েছে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা জানাজানি হতেই দ্রুত ওই এলাকায় যায় পুলিশ। খবর যায় মৎস্যদপ্তরেও। দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে যায়। নদীর জলে বিষ থাকলে মরা মাছেও বিষক্রিয়া হওয়া স্বাভাবিক। মানুষজন যাতে ঝোঁকের মাথায় ওই মাছ না খায়, সেই বার্তা দেওয়াও শুরু হয়। যদিও ততক্ষণে বহু মানুষই নদী থেকে মাছ ধরে চলে গিয়েছে। মাছ যাতে আর না ধরা হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে প্রচারও। নদীর জল পরীক্ষা হবে বলেও খবর।

Advertisement

গত ৮ ফেব্রুয়ারি জলপাইগুড়ির (Jalpaiguri) করলা নদীতে একইভাবে প্রচুর পরিমানে মরা মাছ ভেসে উঠেছিল। পরে জানা যায়, নদীর জলে বিষপ্রয়োগ করা হয়েছিল। ওই ঘটনায় করলা নদীতে প্রায় ৩০ প্রজতির মাছের মৃত্যু হয়। একমাসের মাথায় এবার পাঙ্গা নদীতে মাছের মড়ক। তাহলে কি এই নদীতেও একইরকমভাবে বিষ দেওয়া হল? ঘটনা নিয়ে চিন্তিত মৎস্যদপ্তরের কর্তারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.