আউশগ্রামে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গ্রেপ্তার ৫

১৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৮, ২০:৪১

options
link
আউশগ্রামে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গ্রেপ্তার ৫

ধীমান রায়, কাটোয়া: পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূল অঞ্চল সভাপতিকে রাস্তায় ফেলে পটিয়ে খুনের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ বৃহস্পতিবার আউশগ্রাম থানায় মৃত তৃণমূল নেতা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের ভাই সজল বন্দ্যোপাধ্যায় ১৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন৷ খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে৷ শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মন্টু ঘোষ, পরেশ মাজি, সেখ সাগর, কাশীনাথ ঘোষ, সঞ্জীব আঁকুরে। পুলিশ ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করবে বলে জানা গিয়েছে৷ গত বুধবার রাতে তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে পিটিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় আউশগ্রামে৷ তিনি বিলগ্রামের অঞ্চল তৃণমূল সভাপতি ছিলেন৷

Advertisement
[ইদে কেনাকাটার জন্য ৫০০ টাকার আবদার, না পেয়ে আত্মঘাতী কিশোর]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলগ্রাম রেল গেটের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন অনুগামীর সঙ্গে বসেছিলেন উজ্জ্বলবাবু। তখন বেশ কয়েকজন দুষ্কৃতী বোমাবাজি করতে করতে তার ওপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়। চায়ের দোকান থেকে টেনে বের করে উজ্জ্বলবাবুকে বেধড়ক পেটায়। রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ফের বোমাবাজি করতে করতে পালিয়ে যায় হামলাকারীরা৷ পরে কলকাতা নিয়ে যাওয়ার পথেই হুগলির ডানকুনির কাছে রাত একটা নাগাদ মারা যান উজ্জ্বলবাবু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল নেতা খুনের ঘটনায় দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলে নিহতের পরিবার৷ যদিও আউশগ্রাম ১ ব্লক সভাপতি টগর শেখের দাবি এই ঘটনায় জড়িত বিরোধীরা৷ একই দাবি আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডারের৷ বিধায়ক বলেন, ‘‘লোকসভা ভোটের আগে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে বিরোধীরা হামলা করে খুন করেছে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়কে।’’ এই ঘটনায় পুলিশ প্রথমে তিনজনকে আটক করে৷ পরে মৃত নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷

Advertisement
[দিঘার হোটেলে মিলল গাড়িচালকের ঝুলন্ত দেহ, আটক হাওড়ার চিকিৎসক দম্পতি]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলগ্রাম অঞ্চলে শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যে বিগত কয়েক মাস ধরেই সংঘাত চলে আসছিল। তৃণমূলের অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়দেব মণ্ডলের গোষ্ঠীর এই সংঘাত কয়েক মাস ধরেই শুরু হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেব মণ্ডল আগে উজ্জ্বলবাবুরই অনুগামী ছিলেন। বিরোধ শুরু হওয়ার পর ব্লক নেতৃত্ব জয়দেবকে বিলগ্রাম অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতির দায়িত্ব দেয়৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.