স্টাফ রিপোর্টার: অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুর জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করল খাদ্য দফতর৷ প্রতি মাসে ৫ কেজি করে চাল, আড়াই কেজি করে আটা, ১ কেজি করে মুসুর ডাল ও ১ কেজি করে ছোলা দেওয়া হবে৷
মঙ্গলবার খাদ্যভবনে উদযাপিত হয় বিশ্ব খাদ্য দিবস৷ সেখানেই অপুষ্টিতে আক্রান্ত শিশু ও মায়েদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়৷ এদিনই একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ ওই ওয়েবসাইটে তথ্য সহকারে দেওয়া থাকবে, রাজ্যে অপুষ্টিতে আক্রান্তের সংখ্যা কত? কী কী খাদ্যসামগ্রী কত পরিমাণে দেওয়া হচ্ছে? ‘ফুড কুপন’ ওই ওয়েবসাইট থেকে পাবেন গ্রাহকরা৷ খাদ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, শিশু জন্ম নেওয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েদেবে, শিশুটি অপুষ্টিতে আক্রান্ত কি না৷ অপুষ্টিতে আক্রান্ত হলে শিশুটির নাম, মায়ের নাম ঠিকানা-সহ একাধিক তথ্য পাঠিয়েদেব স্বাস্থ্য দফতর কিংবা নারী-শিশু ও সমাজকল্যাণ দফতরে৷ তার পরেই শিশুটির নাম তালিকাভুক্ত হবে৷ বছরভর দেওয়া হবে প্যাকেজ৷ বিগত বছরে ৪৬০৩ জনকে এই প্যাকেজ দেওয়া হয়েছে৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “রাজ্যে ৮ কোটি মানুষকে সরকার ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে৷ এছাড়াও আদিবাসী, আয়লা, জঙ্গলমহল এলাকার মানুষদেরও সরকারের পক্ষ থেকে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে৷ কেউ খেতে না পেয়ে মারা যাবেন না, তার দিকে বিশেষ নজর রয়েছে সরকারের৷” এই প্রসঙ্গেই সুব্রতবাবু উল্লেখ করেন, “চা বাগানে তৃণমূল সরকারের আমলে কেউ খেতে না পেয়ে মারা যাননি৷ অসুস্থতার কারণেই মারা গিয়েছেন৷” এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, তপন দাশগুপ্ত ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সবার জন্য খাবার–এটাই সরকারের লক্ষ্য৷” আগে ১৪১০ টোটোপাড়ার বাসিন্দাদের নিখরচায় খাদ্যসামগ্রী প্রদান করত সরকার৷ এবার তা বেড়ে হয়েছে ১৫৭২ জন৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!