মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে কৃষক সমবায় সমিতি থেকে ঋণ নেওয়ার অভিযোগ। দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Snehasis Chakraborty)। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্নেহাশিস। পালটা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।
আরও পড়ুন:
বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের দাবি, হুগলির জাঙ্গিপাড়ার সিংটি কৃষক সমবায় সমিতি থেকে মূলত স্থানীয় কৃষকরা ঋণ পেতেন। অভিযোগ, মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে স্নেহাশিস চক্রবর্তী নিজে কৃষক না হয়েও এক কোটি টাকা ঋণ নিয়েছেন। ইতিমধ্যেই কমিশন তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে তদন্তে নেমে কমিশন বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে। প্রশ্ন উঠছে, তিনি কীভাবে ঋণ পেলেন। ইতিমধ্যেই সিংটি কৃষি সমবায় সমিতির ম্যানেজার স্বপন পাত্র দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে।
এই ঘটনায় ঋতব্রত শিবিরের নেতা বেকায়দায় বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রাক্তন মন্ত্রী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে। তাঁর দাবি, “এই ঘটনায় আমাকে তলব করা হলে নিশ্চয়ই তদন্তে সহযোগিতা করব।” এরপরই অভিযোগকারী কুণাল ঘোষকে একহাত নেন তিনি। তাঁর দাবি, “উনি (কুণাল ঘোষ) বাচাল লোক। এই বিধায়কের আইন নিয়ে কোনও জ্ঞানই নেই। কৃষি সমবায় সমিতি ঋণ দেয়। আমি ওই কৃষি সমবায় সমিতির সদস্য। গ্রামের ভোটার। ১৫ লক্ষ টাকার লোন নিয়েছিলাম। ৫ বছর আগে শোধ করে দিয়েছি।” আগামিদিনে এই দুর্নীতির তদন্তে কোন তথ্য সামনে আসে, সেটাই দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়