দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে ক্যানিংয়ে ফের উদ্ধার অস্ত্রশস্ত্র। গ্রেপ্তার এক তৃণমূল কর্মী-সহ চারজন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার বাহির সোনা এলাকা থেকে পাকড়াও করা হয় তাদের।
রবিবার রাতে চারজন একটি গাড়িতে করে ক্যানিং থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায় তাদের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে। সেই সময় হঠাৎই পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশকে দেখে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। আর তাতেই সন্দেহ বাড়ে পুলিশের।

[আরও পড়ুন: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মাঝে মালদহ সফরে মমতা, রয়েছে ঠাসা কর্মসূচি]
পিছু ধাওয়া করে ওই গাড়িটিকে আটকানো হয়। ওই গাড়িতে চলে জোর তল্লাশি। উদ্ধার হয় একটি চপার, বন্দুক, এবং বেশ কয়েক রাউন্ড গুলি। নগদ বেশ কিছু টাকাও উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল খলিল আলি মোল্লা, আমিনুদ্দিন মোল্লু, রমজান মোল্লা এবং নজরুল লস্কর। ধৃতরা প্রত্যেকেই ক্যানিংয়ের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে একাধিক খুন ও ডাকাতির অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্ত খলিল মোল্লা ক্যানিং থানার টেংরাখালির বাসিন্দা। সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিতি রয়েছে তার। বছর তিনেক আগে তৃণমূল প্রধানের স্বামীকে খুন করে খলিল। এবারও এক তৃণমূল নেতাকে খুন করার ছক কষেছিল বলেই সূত্রের খবর। তবে পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করায় পরিকল্পনা বানচাল হয়ে যায়।
[আরও পড়ুন: মাতৃবিয়োগের পর থেকে অনুব্রতকন্যার ছায়াসঙ্গী, জেনে নিন কে এই সুতপা]
সর্বশেষ খবর
-
মৃত্যুর আগে ছেলের মুখ দেখতে পাননি মা! ‘বাংলাদেশ রাষ্ট্র’কে দুষে চিন্ময় প্রভুর পাশে তসলিমা
-
দেবীর ভোগে ইলিশ-চিংড়ি, অসুরের ভাগে সুরা, বাংলার এই দুর্গাপুজোয় আজও অটুট রীতি
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র