Four people arrested with drug in Siliguri

শিলিগুড়িতে ব্যর্থ মাদক পাচারের চেষ্টা, ২ কোটি টাকার ব্রাউন সুগার-সহ পুলিশের জালে চারজন

ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২২, ১৪:২৪

options
link
শিলিগুড়িতে ব্যর্থ মাদক পাচারের চেষ্টা, ২ কোটি টাকার ব্রাউন সুগার-সহ পুলিশের জালে চারজন

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: অবৈধ মাদক কারবার রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। ব্রাউন সুগার-সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা। তাদের কাছ থেতে উদ্ধার হওয়া মাদকের বাজারদর প্রায় ২ কোটি টাকা।

Advertisement

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে মঙ্গলবার রাতে মাদক পাচার করা হবে। গোপন সূত্রে পাওয়া খবরের সূত্র ধরে শিলিগুড়ির কাছে কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজ লাগোয়া এলাকায় হানা দেয় পুলিশ। ওই এলাকা থেকে এক মহিলা-সহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

Advertisement

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত কিয়েভে বাড়ছে ধর্ষণ, ডাকাতি! জেলেনস্কির প্রশাসনকে দুষলেন ইউক্রেনীয় সাহিত্যিক]

ধৃতেরা হল দীপক চন্দ্র বর্মন, রিন্টু শেখ, রতন বিশ্বাস এবং জেহরা বেগম। দীপক জলপাইগুড়ির মালোবি পাড়ার বাসিন্দা। মালদহের মোথাবাড়ির বাসিন্দা রিণ্টু। রতন বাগডোগরার মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলোনিতে থাকে। আরেক অভিযুক্ত জেহরা দার্জিলিংয়ের মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ১ কেজি ব্রাউন সুগার, আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। ওই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার করার ছক কষেছিল অভিযুক্তরা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে কলকাতার সিঁথি থানা এলাকায় সেভেন ট্যাংকস লেনে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩৪১ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজারমূল্য ৬ কোটি ৭ লক্ষ টাকা। ওই গাড়িটিতে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসে বলেই জানা যায়। ওই মাসেই স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকা থেকে দু’জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ১ কেজি ৮৪৩ গ্রাম গাঁজা ও ২৪১ গ্রাম ইয়াবা বাজেয়াপ্ত করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিলিগুড়ি থেকে গ্রেপ্তার চার মাদক কারবারী।

[আরও পড়ুন: খাস কলকাতায় বার সিঙ্গারের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব বাবা-মা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.