Four people killed in a road accident at Malda

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ঢুকল গাড়ি, মালদহে মৃত এক দম্পতি-সহ ৪

এদিকে, নিউটাউনে বিশ্ববাংলা গেটের নিচে উলটে গেল দুধের গাড়ি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৯:০৯

options
link
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ঢুকল গাড়ি, মালদহে মৃত এক দম্পতি-সহ ৪

বাবুল হক, মালদহ: রাতের কুয়াশাচ্ছন্ন রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ার জের। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকল গাড়ি। রবিবার গভীর রাতে মালদহ-নালাগোলা রাজ্য সড়কের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকার পথ দুর্ঘটনায় প্রাণহানি। মৃত্যু হল এক দম্পতি-সহ মোট চারজনের।

Advertisement

রবিবার রাতে মালদহ-নালাগোলা রাজ্য সড়কের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় গাড়িতে চড়ে যাচ্ছিলেন চারজন। গাড়িতে ছিলেন বছর চব্বিশের দেবাশিস মণ্ডল ওরফে চন্দন এবং বছর পঁচিশের সুব্রত শেঠ। এছাড়া ছিলেন মাত্র তেইশ বছর বয়সি অনীক দাস এবং তাঁর স্ত্রী নেহাও। তাঁরা প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েত এলাকার বাসিন্দা। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে যায়। গাড়িটি উলটে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে একে একে সকলকে উদ্ধার করা হয়।

Advertisement
Accident
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

[আরও পড়ুন: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?]

ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তাঁকে স্থানীয়রাই দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসার পরই মৃত্যু হয় তাঁরও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। 

Advertisement

এদিকে, পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নিউটাউনেও। বিশ্ববাংলা গেটের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে দুধের গাড়ি উলটে যায়। গাড়ির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। জখম অবস্থায় গাড়িচালককে উদ্ধার করা হয়। আটক দুধের গাড়ি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে দুর্ঘটনার প্রভাব পড়ে যানচলাচল।বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয়। 

[আরও পড়ুন: দ্বিতীয় মোমের মূর্তিটি সম্পূর্ণ হওয়ার আগেই চলে গেলেন লতা, আক্ষেপ আসানসোলের শিল্পীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.