দুর্নীতি দমন শাখার আধিকারিক পরিচয়ে প্রতারণা, আটক ১

মূল অভিযুক্ত এখনও পলাতক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৮, ১৭:১২

options
link
দুর্নীতি দমন শাখার আধিকারিক পরিচয়ে প্রতারণা, আটক ১

ধীমান রায়, কাটোয়া: মানবাধিকার সংগঠন ও দুর্নীতি দমন বিভাগের এজেন্ট পরিচয় দিয়ে রীতিমতো অফিস খুলে বসেছিল বিকাশ বিশ্বাস নামে এক ব্যক্তি। প্রায়ই মানবাধিকার সংগঠনের বোর্ড লাগানো গাড়ি যাতায়াত করত সে। দুর্নীতি দমন বিভাগের নাম উল্লেখ করা বোর্ড লাগানো থাকত গাড়িতে। অফিসে আনাগোনা ছিল বহু বহিরাগত যুবক যুবতীর। কিন্তু এই অফিসের আড়ালেই চলত মধুচক্র ও নারী পাচার চক্র। সেই সঙ্গে চাকরির নামে প্রতারণাও অভিযোগ উঠছে। এই সমস্ত অভিযোগ তুলে মঙ্গলবার গুসকরা শহরে একটি ভাড়াবাড়িতে ওই গজিয়ে ওঠা অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

[ জাতীয় সড়কে চলন্ত লরিতে অগ্নিকাণ্ড, পুড়ল লক্ষাধিক টাকার পাট ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গুসকরা শহর সংলগ্ন ভাতারের মাহাতা অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে ও আউশগ্রাম এলাকা মিলে প্রায় শ’দুয়েক গ্রামবাসী গুসকরা পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের একটি দোতলা বাড়িতে ওই অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, ভাতার থানার রায়রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বিকাশ বিশ্বাস ওই অফিস খুলে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে নারীপাচার ও চাকরির নামে প্রতারণার ব্যবসা ফেঁদেছিল।

Advertisement

রায়রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা শিবু হালদার, আউশগ্রামের যাদবগঞ্জের বাসিন্দা গনেশ মিস্ত্রিরা বলেন, “বিকাশ বিশ্বাস বলেছিল দুর্নীতি দমন বিভাগে চাকরি করে দেবে। আমরা বেকার। চাকরি পাওয়ায় আশায় টাকা দিয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি প্রতারিত হয়েছি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতার ও আউশগ্রাম এলাকার বেশ কিছু যুবক যুবতী চাকরির আশায় বিকাশ বিশ্বাসকে টাকা দেন। পরে যখন বুঝতে পারেন তখন টাকা ফেরত চান। কিন্তু টাকা না আদায় না হওয়ায় তারা এদিন একজোট হয়ে গুসকরায় বিকাশ বিশ্বাসের নবনির্মিত বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন।

[ লাইসেন্স ছাড়াই চলছে হোটেল-রেস্তরাঁ, বালুরঘাট পুরসভার বিরুদ্ধে ক্ষোভ আধিকারিকদের ]

গুসকরা শহর সংলগ্ন ভাতারের ঝর্ণার গ্রামবাসী জয়দেব বালা বলেন, “আমাদের কাছে বেশকিছুদিন ধরেই স্থানীয় কয়েকজন যুবক যুবতী বিকাশের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিল। তারপর আমরা খোঁজখবর শুরু করি। তখনই বুঝতে পারি বিকাশ বিশ্বাস একটি বড়সর প্রতারণা চক্র খুলে বসে আছে। অফিসের আড়ালে মহিলাপাচার ও মধূচক্র চালাচ্ছে।” ভাতার পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান নিখিল মাজি বলেন, “আমার কাছে অনেকে অভিযোগ করেছিলেন। আমি তাদের পারমর্শ দিই আইন নিজেদের হাতে না তুলে পুলিশের কাছে অভিযোগ জানাতে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গুসকরায় বিকাশ বিশ্বাসের বাড়িতে ওই অফিসের সামনে বিক্ষোভ শুরু হতেই অফিসের কয়েকজন পালিয়ে যায়। স্থানীয়রা বিকাশের গাড়ির চালক তোতন দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে গুসকরা পুলিশ ফাঁড়ি আটক করে তোতনকে। তারপর ভাতার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশপাশি বিকাশ বিশ্বাসের সন্ধানে পুলিশ তল্লাসি শুরু করেছে। আটক করা হয়েছে বিকাশের গাড়িটিও।

ছবি: জয়ন্ত দাস

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.