সৌরভ মাজি, বর্ধমান: এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পূর্ব বর্ধমানের পালিতপুর৷ বেহাল রাস্তার জেরেই এই প্রাণহানি বলে অভিযোগ স্থানীয়দের৷ জেলাপরিষদের টোলপ্লাজাতেও ভাঙচুর করে তারা৷ রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেই হুঁশিয়ারি বিক্ষোভকারীদের৷
[ভাইফোঁটার আগে পথভোলা বোনকে বাড়ি ফেরাল হাসপাতাল]
[পরকীয়ায় মজে যুবক-যুবতী, বিয়ে দিয়ে দিলেন গ্রামবাসীরাই]
স্থানীয়দের দাবি, বর্ধমান-কাটোয়া রোডের পালিতপুর থেকে বর্ধমান-সিউড়ি রোডের সংযোগকারী রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই রাস্তার সংস্কারের দায়িত্বে রয়েছে পূর্ত দপ্তর৷ দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পাথর ফেলে রাখা হয়েছে৷ তবে পূর্ত দপ্তরের তরফে রাস্তা সারাইয়ের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ৷ অথচ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে হলেই জেলাপরিষদের টোলপ্লাজায় টাকা দিতে হয়৷ বেহাল রাস্তার জেরে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ স্থানীয়দের৷ কিশোরের মৃত্যুও ঠিক এই কারণে ঘটেছে বলেই দাবি তাঁদের৷ যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্থানীয় সদস্য নুরুল হাসান বলেন, ‘‘এটি খুবই মর্মান্তিক ঘটনা। মৃতের পরিবারের পাশে আছি।’’ আপাতত অবরোধ উঠে গিয়েছে৷ তবে তড়িঘড়ি রাস্তা সারাইয়ের উদ্যোগ নেওয়া না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা৷
ছবি: মুকুলেসুর রহমান
সর্বশেষ খবর
-
কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তেরঙ্গা ওড়াবেন শুভেন্দু
-
মোসাদের শক্তিতে ‘পরাস্ত’ ইরান! কীভাবে ট্রাম্পের উপর হামলা বানচাল ‘বন্ধু’ ইজরায়েলের?
-
স্বাধীনতার উৎসবে দেশের ঐতিহ্য সন্ধান, ঘুরে আসুন ইউনেস্কো স্বীকৃত ৫ অসাধারণ জায়গায়
-
‘মুসলমানকে বিয়ে করে বউদি হয়ে গিয়েছ’, নিন্দুকের মুখে ছাই দিয়ে স্বরা বললেন…
-
অভয়া কাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তারিতে উৎসব পানিহাটিতে! ঢোল বাজিয়ে নাচ, চলল মিষ্টিমুখ