Fresh violence in Murshidabad's Naoda

সমবায় সমিতির ভোটে চলল গুলি, উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা

কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ১৫:৪৯

options
link
সমবায় সমিতির ভোটে চলল গুলি, উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা
ছবি: প্রতীকী

কল্যাণ চন্দ্র, বহরমপুর: সমবায় সমিতির ভোটেও চলল গুলি। উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা ব্লক। চাঁদপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে শূন্যে গুলি চলে বলেই অভিযোগ। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে শাসক-বিরোধী উভয়পক্ষের মধ্যে চলছে জোর তরজা।

Advertisement

মুর্শিদাবাদের নওদা ব্লকের চাঁদপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৯টি। প্রার্থী ১৮ জন। তৃণমূলের ৯টি। ভোটে লড়ার জন্য সিপিএম, কংগ্রেস এবং আরএসপি জোট বেঁধেছে। বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়মতো ভোট শুরুর আগে কে বা কারা গুলি চালাল, তা এখনও নিশ্চিত নয়। এদিকে, ভোট শুরু হওয়ার পরেও বিরোধী শিবিরের কেউ নির্বাচন কেন্দ্রে ঢুকতে পারেনি বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ত্রিকোণ সম্পর্ক, বিমার টাকা, ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে একাধিক ‘মোটিভ’! তদন্তে পুলিশ]

কে বা কারা গুলি চালাল, তা নিয়ে চলছে জোর চাপানউতোর। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এই ঘটনার তীব্র সমালোচনা করেন। “এটা ভোট নাকি প্রহসন?”, প্রশ্ন করেন তিনি। পালটা জবাব দেন রাজ্যসভার তৃণমূল সাংসদ  শান্তনু সেন। তিনি বলেন, “তৃণমূল মানুষের ভোটে জেতে। তাই আলাদা করে গোলাগুলি চালানোর প্রয়োজন হয় না।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্যও প্রায় একইরকম। তিনি বলেন, “বিরোধীরা চায় এটা হোক। অশান্তি করে তৃণমূলের দিকে আঙুল তুলতে। তবে প্রশাসন সতর্ক রয়েছে।”

Advertisement

উল্লেখ্য, এর আগে বুধবার ছিল কেশবপুর জনতা কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির ভোট। মোট আসন ৬৭টি। তার মধ্যে ৬৬টি আসনে সহজে জয় পেয়েছে তৃণমূল। বাকি একটি আসনে জয়ী রাম-বাম জোট প্রার্থী। সমস্ত আসনে গোহারা হেরেছে রাম-বাম জোট। জয়ের পিছনে শাসক দলের প্রতি স্থানীয় মানুষের গভীর আস্থার প্রতিফলন ঘটেছে বলে জানান বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। নওদায় সমবায় নির্বাচনে শেষ হাসি হাসে কারা, সেদিকে নজর সকলের। 

[আরও পড়ুন: প্রেমের টানে কাকদ্বীপ থেকে মালদহ, বিয়ের দাবিতে প্রেমিকের দুয়ারে দুই সন্তানের মা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.