সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে চালু হচ্ছে স্মার্ট কার্ড পরিষেবা৷ এর ফলে যাত্রীরা এবার কার্ড রিচার্জ করাতে পারবেন বাসের মধ্যে ইটিএম মেশিনেই৷ রোজদিন আর খুচরো দিয়ে টিকিট কাটতে হবে না৷ মেট্রোর মতো কার্ড একবার রিচার্জ করলেই হবে৷
নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ আজ মঙ্গলবার এই পরিষেবার সূচনা করবেন৷ নিগমসূত্রে জানা গিয়েছে, আপাতত ১০০টি বাসে এই পরিষেবা শুরু হবে৷ ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়বে৷ কলকাতা-দুর্গাপুর, কলকাতা-আসানসোলগামী বাসে শুরু হবে স্মার্ট কার্ড পরিষেবা৷ পরে দিঘাগামী বাসেও হবে৷
নিগমসূত্রে জানা গিয়েছে, ১০০ টাকার রিচার্জে যাত্রী পাবেন ১০৭ টাকা৷ সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে৷ নিগমের আধিকারিকরা জানাচ্ছেন, নতুন এই ব্যবস্থা চালু করার ফলে টিকিটে চুরি অনেকটাই আটকানো যাবে৷ আয় বাড়বে নিগমের৷ এসবিএসটিসিতে অধিকাংশ বাসই দূরপাল্লার৷ দূরপাল্লার বাসে এককালীন এই স্মার্ট কার্ড যাত্রীরা করালে আগে থেকেই টিকিট বিক্রির টাকা উঠে আসবে নিগমের৷ ভবিষ্যতে অন্যান্য নিগমেও এই স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ বলেন, “এর ফলে পরিষেবা আরও আধুনিক হবে৷ বাড়বে আয়ও৷”
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী