সৌরভ মাজি, বর্ধমান: চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে দুধের শিশুকে ধর্ষণ! অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ।
মাত্র সাড়ে তিন বছরের শিশুকে চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে সবজির ক্ষেতে নিয়ে যায় অভিযুক্ত কিশোর। সেখানেই শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত কিশোর। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ফকিরপুর এলাকায়। বছর পনেরোর ওই কিশোরকে বুধবার জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয়। ওই কিশোরকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড।
[‘মুকুল গদ্দার রায়, এবার বাগদায় এলে বেঁধে রাখবেন’, তোপ জ্যোতিপ্রিয়র]
সূত্রের খবত, নির্যাতিতা শিশুর বাড়ি ওই একই এলাকায়। গত মঙ্গলবার, শিশুকন্যাটির বাবা দিনমজুরের কাজে গিয়েছিলেন। শিশুটির মা পুকুর ঘাটে বাসন ধুতে যান। সেই সময় ওই কিশোর পাড়ার দোকান থেকে চকোলেট কিনে শিশুটিকে দেওয়ার লোভ দেখায়। লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সে। তারপর কাছের এক ঢ্যাঁড়শ ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এদিকে, শিশুটির মা বাড়ি ফিরে এসে মেয়েকে দুধ খাওয়াবেন বলে খোঁজ শুরু করেন।
মেয়েকে খুঁজতে খুঁজতে ক্যানাল বাঁধের উপরে যান। তিনি দেখতে পান, শিশুটির উপর যৌন নির্যাতন চালাচ্ছে অভিযুক্ত কিশোর। শিশুটির মা’কে দেখেই ওই কিশোর দৌড়ে পালায়। শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে যান প্রতিবেশীরাও। সেখানে চিকিৎসা চলে শিশুটির। হাসপাতালের চিকিৎসকরা আইন মেনে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি শিশুটির পরিবারের তরফেও অভিযোগ দায়ের করা হয় পুলিশে। শেষমেশ বুধবার অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।
[রেস্তরাঁর ডিপ ফ্রিজ থেকে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ দুধ-বাসি মাংস, হুগলিতে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?