রাত পোহালেই মাধ্যমিকের ফল, রহস্যজনক ভাবে নিখোঁজ কিশোরী

অপহরণের অভিযোগ দায়ের পরিবারের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১৪:০৩

options
link
রাত পোহালেই মাধ্যমিকের ফল, রহস্যজনক ভাবে নিখোঁজ কিশোরী

দিব্যেন্দু মজুমদার, হুগলি: রাত পোহালেই মাধ্যমিকের ফল ঘোষণা। তার আগেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল কিশোরী। এই বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ওই কিশোরী। বৃহস্পতিবার বন্ধুর বাড়ি যাচ্ছি বলে বেরিয়ে আর ফেরেনি সে। নিখোঁজ কিশোরীর নাম অনিমা দাস (১৬)। যদিও মেয়ে নিখোঁজের ঘটনায় অপহরণেরই অভিযোগ তুলেছেন মা রুমা দাস। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের এল পুকুর এলাকায়। সোমবার উত্তরপাড়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে নিখোঁজ কিশোরীর পরিবার।

Advertisement

[ভাগাড় কাণ্ডের জের, বালুরঘাটে ফুড লাইসেন্স বিলিতে জোর প্রশাসনের]

রুমাদেবী জানিয়েছেন, বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। বৃহস্পতিবার সকালে এই বলেই বাড়ি থেকে বেরিয়েছিল অনিমা। সন্ধ্যা নামলেও সে বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি হয়েছে, কোথাও নেই মেয়ে। তবে এলাকার এক কিশোরের সঙ্গে অনিমার যোগাযোগ ছিল। অভিযোগ, ওই কিশোর অনিমাকে অপহরণ করেছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফাঁকা বাড়িতে মূক ও বধির তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত সত্তরোর্ধ্ব বৃদ্ধ]

পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে ওই কিশোরীর। সেখান থেকেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখত সেই। এলাকার এক কিশোরের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। নিখোঁজের ঘটনায় ওই কিশোরের পরিবারের হাত থাকতে পারে বলে মনে করছে কিশোরীর পরিবার। তবে প্রাথমিক তদন্তে অনুমান, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আগামিকাল। হয়তো ফলাফল আশানুরূপ হবে না, এই আশঙ্কায় বাড়ি থেকে পালিয়ে যেতে পারে ওই কিশোরী।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.