রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: মুণ্ডহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। দেহের অদূরেই মিলেছে কাটা মুণ্ডু। মৃতের নাম সাবিত্রী সেন (২৪)। বাড়ির রান্নাঘরের পিছনেই ওই তরুণীর মুণ্ডহীন দেহটি উদ্ধার হয়েছে। মঙ্গলবার নৃশংস ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ডুয়ার্সের অন্তর্গত উত্তর পানিয়ালগুড়িতে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্থানীয় শামুকতলা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মৃতের দুই দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় সেন ও নিরঞ্জন সেন।
[না খেয়েও চলেছে পড়াশোনা, উচ্চ মাধ্যমিকে সাফল্যই নতুন লড়াইয়ের রসদ রূপসিনার]
জানা গিয়েছে, মৃত তরুণী মানসিক ভারসাম্যহীন। ধৃত দাদা সঞ্জয়ও তাঁরই মতো। ওই তরুণীরা সাত ভাইবোন। পাঁচ বোন ও দু’ভাই। উত্তর পানিয়ালগুড়িতে তাঁদের দুটি বাড়ি রয়েছে। নিরঞ্জন সেন ও অন্যান্য বোনেরা তার একটিতে থাকেন। এই বাড়িটিতে থাকতেন সাবিত্রী ও সঞ্জয়। প্রায়ই দিন দাদা ও বোনের মধ্যে অশান্তি লেগে থাকত। দু’জনেই মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রায় দিন ভাঙচুর চলত বাড়ির মধ্যে। এদিন ঘরে গিয়ে দেখা গেল গৃহস্থালীর সমস্ত জিনিষ ছত্রখান। প্রতিবেশীরা জানিয়েছেন, সোমবার রাতেও ওই বাড়িতে অশান্তি হয়েছে। বেলা বাড়লেও সাবিত্রীকে দেখা যাচ্ছিল না। তাঁর খোঁজ করতে এসেই রান্নাঘরের পিছনে মুণ্ডহীন দেহটি দেখতে পান। অদূরেই পড়েছিল কাটা মুন্ডু। সাবিত্রীকে চিনতে কারওরই কষ্ট হয়নি। এরপরই শামুকতলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। সেই সঙ্গে নৃশংস খুনে ব্যবহৃত হাতিয়ার রক্তমাখা দা-টিও উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই দাদাকেও গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক ভারসাম্যহীনতার জেরেই এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে। ধৃতদের জেরা করলে প্রকৃত তথ্য মিলবে। তবে গোটা ঘটনায় হতভম্ব এলাকাবাসী। মানসিক ভারসাম্যহীন কেউ এহেন নৃশংস ঘটনা ঘটাতে পারে, তা মানতেই পারছেন না তাঁরা। পুলিশ কুকুর নিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তদন্তে নেমেছে শামুকতলা থানার পুলিশ।
[প্রাতঃভ্রমণে বেরিয়ে রহস্যজনক ভাবে খুন ব্যবসায়ী, পোলবায় উত্তেজনা]
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে