স্টাফ রিপোর্টার, মালদহ: স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় চোখ উপড়ে, কুপিয়ে খুন করার চেষ্টা করা হল স্বামীকে৷ বাধা দিতে গেলে মহিলার দেওরকেও খুনের চেষ্টা করা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় পবিত্র দাস ও তাঁর ভাই সুফল দাসকে মালদহ মডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ বৃহস্পতিবার রাতের এই ঘটনায় মালদহের ইংলিশবাজার থানার ধানতলা গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশবাজার থানার পুলিশ৷
কয়েকদিন ধরেই পাড়ার একদল যুবক ব্যবসায়ী পবিত্র দাসের স্ত্রীকে নানাভাবে উত্যক্ত করত৷ কুপ্রস্তাব, এমনকী রাস্তাঘাটে শ্লীলতাহানিরও চেষ্টা করেছে তারা৷ বৃহস্পতিবার বাজার করে ফেরার সময় পবিত্র দাসের স্ত্রীকে ফের কটূক্তি করে ওই বখাটে যুবকের দল৷ প্রতিবাদ করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন নিগৃহীতার স্বামী পবিত্র দাস৷ অভিযুক্তদের সঙ্গে বচসাও বাধে৷ তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হলেও, ঘণ্টা দুয়েক পর পবিত্র দাসের বাড়িতে অস্ত্র-সহ চড়াও হয় ১০-১২ জন যুবকের দল৷ পবিত্র দাসকে ঘিরে ধরে প্রথমে তাঁর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ৷ এমনকী তাঁকে কুপিয়ে খুন করার চেষ্টাও করা হয় বলে জানা গিয়েছে৷ ধারালো অস্ত্রে তাঁর ডান চোখ গুরুতর ভাবে জখম হয়েছে৷ দাদাকে বাঁচাতে এলে রোষের মুখে পড়েন সুফল দাসও৷ তাঁকেও গুরুতরভাবে জখম করা হয়৷ দুই ভাই ও নিগৃহীতার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!