স্টাফ রিপোর্টার: জাল পাসপোর্ট তৈরির চক্রের পিছনে রয়েছে সরকারি দফতরের কর্মীরা৷ এমনটাই আশঙ্কা তদন্তকারীদের৷ পাসপোর্ট অফিসের কর্মীদের মদতেই কি জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করত এই চক্র? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ৷ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকা থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করার পর তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷
একজনের নাম, অন্যজনের ঠিকানা, ছবি আবার আরেকজনের৷ ভোটার কার্ড থেকে ব্যাঙ্কের পাসবই, পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত নথি এই ভাবেই জালিয়াতি করত এই চক্র৷ পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত নথি সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে৷ সূত্রের খবর, উদ্ধার হওয়া পাসপোর্টগুলির মধ্যে কয়েকটি পাসপোর্ট রানাঘাটের ছিল৷ শনিবার উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি বিশেষ দল রানাঘাট-সহ অন্যান্য জায়গায় তদন্ত করতে যায়৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে যাঁদের নামে পাসপোর্টগুলি রয়েছে আদতে তাঁরা কোনও দিন পাসপোর্টের জন্য আবেদনই করেননি৷ প্রথমে পুলিশ ধারণা করে চুরি করা অথবা হারিয়ে যাওয়া নথির উপর জালিয়াতি করে জাল পাসপোর্ট তৈরি করত এই চক্র৷ তবে এদিনের তদন্তের পর রহস্য আরও ঘণীভূত হতে শুরু করেছে৷
খালি চোখে দেখলে উদ্ধার হওয়া পাসপোর্টগুলি আসলের চেয়ে কোনও অংশে কম নয়৷ যদি পাসপোর্টগুলি আসল হয় তা হলে নিশ্চিতভাবে সেগুলি পাসপোর্ট দফতর থেকেই তৈরি করা হয়েছে৷ ধৃতদের কাছ থেকে পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় নথি যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই উদ্ধার করেছে পুলিশ৷
সেক্ষেত্রে স্বভাবিকভাবে কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তাহলে কি জাল নথি দিয়ে পাসপোর্ট অফিসের কোনও কর্মীর সাহায্যে এই জাল পাসপোর্ট তৈরি করত এই চক্র? পাসপোর্ট তৈরি করার আগে আবেদনকারীর তথ্য যাচাই করে পাসপোর্ট দফতর ও পুলিশের ডিআইবি শাখা৷ সেক্ষেত্রেও তথ্য যাচাইয়ে গাফিলতি হয়েছে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা৷ পাসপোর্ট জালিয়াতিতে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাই বিষয়টি হালকাভাবে নিতে নারাজ জেলা পুলিশ৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে