মানসিক ভারসাম্যহীন যুবতীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত পুরকর্মীকে গণধোলাই

দেখুন অভিযুক্তর অপরাধ কবুলের ভিডিও-

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০১৮, ০৭:৩৮

options
link
মানসিক ভারসাম্যহীন যুবতীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত পুরকর্মীকে গণধোলাই

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: মানসিক ভারসাম্যহীন যুবতিকে একাধিকবার ধর্ষণ। তাও আবার তিনদিন ধরে। পাশবিক ঘটনার নেপথ্যে পুরসভার এক কর্মী। শেষপর্যন্ত গণধোলাই খেয়ে অপরাধ কবুল অভিযুক্তর। গ্রেপ্তার করা হয়েছে তাকে। ধৃতের নাম ভোলানাথ দাস (৫৫)। তার বাড়ি হালিশহরের বলদেঘাটা অঞ্চলে। বুধবার গণধোলাইয়ের পর বিষয়টি স্বীকার করে ভোলানাথ। অভিযুক্ত প্রৌঢ় হালিশহর পুরসভার কর্মী।

Advertisement

[ভাঙড়ে মাও-যোগ! বেলঘরিয়ায় ধৃত সিপিআইএমএল রেড স্টার-এর ১১ সদস্য]

হালিশহরের রামপ্রসাদ ভিটে সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় বাসিন্দা নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন যুবতী। তাঁর বাবা কয়েকদিন বাড়ির বাইরে ছিলেন। যুবতীর মা মাঝে মধ্যে প্রতিবেশীদের বাড়িতে যেতেন। অভিযোগ, সেই সুযোগে যুবতীকে একাধিকবার ধর্ষণ করে ভোলানাথ। ঘটনা জানাজানি হয় সম্প্রতি যুবতীর আচরণে অস্বাভাবিকত্ব লক্ষ্য করার পর। এরমধ্যে কয়েকজন প্রতিবেশী যুবতীর মাকে জানান, ভোলানাথ তাঁদের বাড়িতে কয়েকবার এসেছিলেন। সেই হয়তো যুবতীর সঙ্গে কিছু করেছে। এরপর বুধবার ভোলানাথ ঠাকুরপাড়ায় আসতেই তাকে চেপে ধরেন স্থানীয় কয়েকজন মহিলা। শুরু হয় গণধোলাই। মারধরের জেরে ধর্ষণের কথা স্বীকার করে ভোলানাথ। যুবতীর বাবা পাড়ার লোকজনদের বিষয়টি জানান। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বীজপুর থানায় খবর দেয়। পুলিশ ভোলানাথকে গ্রেপ্তার করেছে। ভোলানাথের স্বীকারোক্তির ভিডিও পুলিশের কাছে দেয় প্রতিবেশীরা।

Advertisement

[কোন আইনে ১২ বছর বেতন বন্ধ, শিক্ষকের মামলায় প্রশ্ন হাই কোর্টের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.