নিরুফা খাতুন: পূর্বাভাস সত্যি করে শুক্রবার অর্থাৎ রথযাত্রার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। সকালেও মুখভার আকাশের। চলছে বৃষ্টি। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টি চলবে গোটা বাংলায়। শুক্রবার দক্ষিণবঙ্গে সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে অতি-ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উপরের পাঁচজেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আশঙ্কা সমুদ্র উত্তাল হওয়ার। সেই কারণে বাংলা ও ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উল্লেখ্য, আবহাওয়াবিদের কথায়, জুন মাসে এই বৃষ্টি স্বাভাবিক। দক্ষিণবঙ্গে কিছুটা উদ্বৃত্ত হলেও উত্তরবঙ্গে জুন মাসে বৃষ্টিতে ঘাটতি থাকছে। তবে কলকাতাতেও বৃষ্টির কিছুটা ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের মালদহ, জলপাইগুড়ি ছাড়া বাকি সব জেলাতেই বৃষ্টির ঘাটতি। সামগ্রিকভাবে বাংলায় স্বাভাবিক বৃষ্টি রয়েছে জুন মাসে।
সর্বশেষ খবর
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল