ব্রতীন দাস, শিলিগুড়ি: বসন্ত উৎসবের আবিরে এবার বাসন্তী গাঁদার সুবাস৷ সঙ্গে কিছুটা অবাক করেই বাজারে বেলপাতার আবির। এবার দোলে এই দুই ভেষজ আবিরেই বাজিমাত বন দফতরের৷ তাদের তৈরি এই আবির বাজারে যেন ‘হটকেক’৷
পছন্দের মেয়েকে বিয়ে করতে মেনে চলুন এগুলি
বন দফতরের নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশনের তৈরি এই আবির বিকোচ্ছে হু-হু করে৷ চাহিদা এতটাই যে, সর্বত্র সরবরাহ করা যাচ্ছে না৷ ডিভিশনের শিলিগুড়ির রেঞ্জার দেবনারায়ণ শাহ জানিয়েছেন, এবার বাজারে তাঁরা বাসন্তী গাঁদা-র হলুদ রংয়ের আবির এনেছেন৷ সঙ্গে রয়েছে বেলপাতার সবুজ আবির৷ কমলা গাঁদা দিয়ে তৈরি হয়েছে কমলা আবির৷ ভেজাল ঠেকাতে ও গুণমান বজায় রাখতে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে এই আবির৷
কাজ করুন দিক মেনে, তাতেই আসবে সাফল্য
গাঁদাফুলের পাপড়ি কিংবা বেলপাতা শুকিয়ে গুঁড়ো করে, ট্যালকম পাউডার ও সুগন্ধি মিশিয়ে তৈরি হয়েছে আবির৷ কয়েক বছর ধরে এই ভেষজ আবির তৈরি করে চলেছে বন দফতর৷ গত বছর প্রায় পাঁচ কুইণ্টাল আবির তৈরি হয়েছিল৷ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে৷ এবার সাড়ে ছয় কুইণ্টাল তৈরি হয়েছে৷ দাম রাখা হয়েছে ১৪০ টাকা প্রতি কেজি৷ বনজের শিলিগুড়ির ছ’টি বিক্রয়কেন্দ্র ও দফতরের নিজস্ব কার্যালয় থেকে এই আবির বিক্রি করা হচ্ছে। দাম বাড়লেও চাহিদায় ঘাটতি নেই৷ স্বাস্থ্য ও পরিবেশ বন্ধু হওয়ায় অনেকেই এই আবির কিনতে চাইছেন৷ বনকর্তারা বলছেন, আরও অনেক বেশি আবির তৈরির ইচ্ছে ছিল৷ কিন্তু যতটা ফুলের জোগানটা মাথায় রেখে যতটা সম্ভব আবির তৈরি করেছেন তাঁরা৷ প্রচুর চাহিদা থাকায় কোনও গ্রাহককেই বেশি পরিমাণে দেওয়া হচ্ছে না।
ছেলে ‘দেশদ্রোহী’, জঙ্গি সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার
সর্বশেষ খবর
-
যৌনাঙ্গ কাটা, ঘরে উদ্ধার রক্তমাখা গ্রাইন্ডার! প্রেমানন্দ মহারাজের শিষ্যের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর
-
মল্লারপুরে ভুয়ো লটারির কারবার, পুলিশের হাতে ধৃত ৬, উদ্ধার কোটি টাকার টিকিট!