স্টাফ রিপোর্টার: রাজ্যের ৩২টি রেল স্টেশনকে অতি স্পর্শকাতর বলে জানাল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল৷ দুই রেলের আরপিএফ আইজি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল, ভারতের ২০০টি স্পর্শকাতর স্টেশনের মধ্যে অতি স্পর্শকাতর বাইশটি স্টেশন৷ এছাড়া দক্ষিণ-পূর্ব রেলের আরও দশটি স্টেশন মাও অধ্যুষিত বলে সেগুলিও স্পর্শকাতর৷ পূর্ব রেলের আইজি বিনোদকুমার ঢাকা শুক্রবার জানান, হাওড়া, শিয়ালদহ-সহ কলকাতার আশপাশের বালিগঞ্জ, মাঝেরহাট, বিধাননগর, দমদম, কলকাতা টার্মিনাল, বাইরে জেলার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ও মালদহকে অতি স্পর্শকাতর বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রকে৷
দক্ষিণ-পূর্ব রেলের আইজি এস কে সিনহা বলেন, স্পর্শকাতর স্টেশনগুলির তালিকায় খড়গপুর, মেদিনীপুর, আদ্রা, পুরুলিয়া রয়েছে৷ মাওবাদীদের জন্য স্পর্শকাতর বলে চিহিত স্টেশনগুলি ঝাড়গ্রাম, সরডিহা, গিধনি, মনোহরপুর, গইলকেরা, শালবনি, পিয়ারডোবা, গোদাপিয়াশাল, জারাইকেলা, ভদুতলা৷ এই স্টেশনগুলিতে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম চালু হচ্ছে৷ স্টেশনগুলিতে সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে৷ ‘নির্ভয়া’ খাতে বরাদ্দ অর্থে কেনা হবে ২৩৬টি সিসিটিভি ক্যামেরা৷ গাড়ি ঢোকার সময় তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে৷ পাশাপাশি বম্ব ডিসপোজাল গ্রুপ থাকবে গুরুত্বপূর্ণ স্টেশনে৷
সর্বশেষ খবর
-
মুখের দুর্গন্ধ দূর করতে সর্বক্ষণ চুইংগাম চিবোচ্ছেন! বড় রোগ ডেকে আনছেন না তো?
-
সেপ্টেম্বরে চার্জশিট, এবার শালবনী জমি দুর্নীতি মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের আবেদন সিআইডি-র
-
‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা