সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ-কাণ্ড নিয়ে ফের অস্বস্তিতে নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল৷ স্টিং অপারেশনের টাকা কোথা থেকে এল, তা জানতে চেয়ে নারদকর্তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত৷
শুক্রবার গিরিশ গুপ্ত ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নারদ-কাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলে৷ আদালতের মতে, অবৈধভাবে টাকা নেওয়ার বিষয়টি ভিডিও দেখে স্পষ্ট নয়৷ তাছাড়া এতবড় স্টিং অপারেশনের টাকাই বা এল কোথা থেকে! কীভাবে পরিকল্পনা করা হয়েছিল পুরো অপারেশনের? অপারেশনের প্রেক্ষাপটই বা কী? এ সব প্রশ্নের উত্তর দিয়ে ৪ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত৷
বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছিল নারদ-কাণ্ড৷ শাসকদলের একাধিক নেতাকে টাকা নিতে দেখা গিয়েছিল প্রকাশিত ভিডিও-তে৷ শহরে এসে নারদকর্তা ম্যাথু স্যামুয়েল স্পষ্ট করে জানিয়েছিলেন, অনুদান নয়, ঘুষ হিসেবেই দেওয়া হয়েছিল টাকা৷ এ ব্যাপারে সবরকম তদন্তের মুখোমুখি হতেও প্রস্তুত বলে তিনি জানিয়েছিলেন৷ এরপরই মেয়র-পত্নীর দায়ের করার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে আদালত৷ যদিও গোয়েন্দা প্রধানের নেতৃত্বে কলকাতা পুলিশও ঘটনার আলাদা তদন্ত শুরু করেছিল৷ কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সে তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন, সে স্থগিতাদেশ বর্তমান নির্দেশেও বহাল থাকল৷ তবে নারদ-কাণ্ড নিয়ে আদালতের তোলা প্রশ্নে নারদকর্তা নতুন করে অস্বস্তিতে পড়লেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
এখনই কোনও পদক্ষেপ নয়! অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট
-
আচমকা অসুস্থ কলকাতার নামী স্কুলের ২৫ ছাত্রী, খবর পেয়েই দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী