High Madrasa committee arranges blood donation camp

হাই মাদ্রাসার শতবর্ষ পালনে শতজনের রক্তদান, শিক্ষক-পড়ুয়াদের পাশে মহান উদ্যোগে শামিল অভিভাবকরাও

এক ছাত্রের মা-ও স্বেচ্ছায় রক্তদান করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২, ২০:৩৫

options
link
হাই মাদ্রাসার শতবর্ষ পালনে শতজনের রক্তদান, শিক্ষক-পড়ুয়াদের পাশে মহান উদ্যোগে শামিল অভিভাবকরাও

কল্যাণ চন্দ্র, বহরমপুর: শতজনের রক্তদানে শতবর্ষ পালন করল মুর্শিদাবাদের বেলডাঙার এক হাই মাদ্রাসা। বুধবার বেলডাঙ্গা ব্লকের ঝুনকা হাই মাদ্রাসা শতবর্ষ পালন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে। ওই রক্তদান শিবিরে মাদ্রাসার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, গ্রামবাসী, স্কুলের প্রাক্তনী-সহ অভিভাবকেরা স্বেচ্ছায় রক্তদান করেন। উজ্জীবিত হয়ে এক ছাত্রের মা-ও স্বেচ্ছায় রক্তদান করেন।

Advertisement

নজরুল ইসলাম নামে একাদশ শ্রেণির এক ছাত্রের মা মেহেনিগা বিবি জানান, তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি। বাড়িতে তিনি না থাকায় ছেলের আবদার শুনে তিনি নিজেই রক্তদান করেছেন। এ বিষয়ে ঝুনকা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কামারুজ্জামান শেখ জানান, ১৯২২ সালে ঝুনকা হাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার শতবর্ষ পুরনো উপলক্ষে সেবামূলক কাজে ব্রতী হয়েছে তাঁর বিদ্যালয়। সে কারণে এলাকার লোকজন থেকে অভিভাবকদের ওই রক্তদান শিবিরে আসার আহ্ববান করা হয়েছিল। সকলে সারা দিয়ে একদিনে ১০০ বোতল রক্তদান করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিউইয়ার সেলিব্রেশনে রাজ্যে নিষিদ্ধ শব্দবাজি, বাজানো যাবে না ডিজে-ও, দূষণ রুখতে কড়া নবান্ন]

প্রধান শিক্ষক জানান, শুধু রক্তদান শিবিরই নয়। শতবর্ষ পালন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক প্রদর্শনীর স্টল খোলা হবে। নাটক, বিতর্ক, আবৃ্ত্তি, কুইজ প্রতিযোগিতা হবে। এছাড়া ‘ম্যাজিকের অন্তরালে বিজ্ঞান’ আয়োজন করা হবে। আগামী ৮-৯ ফেব্রুয়ারি তারিখে মূল অনুষ্ঠান রয়েছে। ওই অনুষ্ঠানে ‘দোস্তজি’ সিনেমার জেলার খুদে অভিনেতাদের শামিল করা হবে। প্রাক্তনীদের সংবর্ধনা দেওয়া হবে। তার আগে বুধবার সেবামূলক কাজের মাধ্যমে শতবর্ষ পালন করা হল। এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে যে রক্তদান করেছেন তার জন্য ঝুনকা হাই মাদ্রাসা কর্তৃপক্ষ কৃতজ্ঞ বলেও জানান প্রধান শিক্ষক।

Advertisement

এদিকে, এই প্রথম কোনও বিদ্যালয় ১০০ বোতল রক্তদানের আয়োজন করায় ধন্যবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ অমিত দাঁ। তিনি বলেন, “প্রতিদিন গড়ে যে হারে জেলা ব্লাড ব্যাংক থেকে রক্তের প্রয়োজন হয় সেই রক্তের জোগান দেন জেলাবাসীই। ফলে আরও বেশি রক্তদান শিবিরের আয়োজন হলে মানুষেরই মঙ্গল।”

[আরও পড়ুন: কেশবপুরে সমবায় সমিতির ভোটে জয়জয়কার তৃণমূলের, মুখ থুবড়ে পড়ল রাম-বাম জোট]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.