সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিআরপি হেফাজতে বন্দি মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির শেওড়াফুলিতে৷ মৃতের নাম অমর মাহাত৷ মৃতের পরিবারের অভিযোগ, জিআরপি হেফাজতে বেধড়ক মারধরের জেরে প্রাণ হারিয়েছেন অমর৷ হাওড়া জিআরপি-র নির্দেশে গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷
[সম্পর্কের শীতলতা নাকি সন্দেহে খুন, প্রেমিকাকে গুলি কাণ্ডে ঘনাচ্ছে রহস্য]
শেওড়াফুলি স্টেশন লাগোয়া এলাকায় একটি ছোট্ট দোকান ছিল অমর মাহাতর৷ রেলপুলিশের অভিযোগ, ওই দোকানের আড়ালেই চোলাই মদ বিক্রি করত সে৷ সেই অভিযোগে শুক্রবার রাতে অমরকে গ্রেপ্তার করে শেওড়াফুলি জিআরপি৷ রাতভর জিআরপি হেফাজতেই ছিল অমর৷ পরিবারের অভিযোগ, স্টেশন লাগোয়া এলাকায় দোকানে হওয়ায় প্রায়শই টাকা চায় রেলপুলিশ৷ কিন্তু সেই টাকা দিতে না চাওয়ায় অমরকে রেলপুলিশ রাতে তুলে নিয়ে যায়৷ ভোররাতে বাড়িতে খবর দেওয়া হয় জিআরপি লকআপেই অমর অসুস্থ হয়ে পড়েছেন৷ রেল হাসপাতালে পৌঁছান পরিজনেরা৷ চিকিৎসকরা জানান, অমর মারা গিয়েছেন৷ মৃতের পরিবারের অভিযোগ, চোলাই মদের ব্যবসা অমর করতেন না৷ তোলা দিতে না চাওয়ায় রেলপুলিশ তাঁকে তুলে নিয়ে যায়৷ শুক্রবার রাতে জিআরপি হেফাজতে থাকাকালীন অমরকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ৷ তার জেরেই তিনি মারা গিয়েছেন বলে দাবি পরিজনদের৷
[শ্যালিকাকে ধর্ষণ করে খুন, আমৃত্যু কারাবাস জামাইবাবুর]
এই ঘটনায় শেওড়াফুলি জিআরপি-র বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে অমরের পরিজনেরা৷ যদিও শেওড়াফুলি জিআরপি অমরের পরিজনদের অভিযোগ খারিজ করে দিয়েছে৷ স্টেশন চত্বরে চোলাই মদ বিক্রি করায় অমরকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানিয়েছে রেলপুলিশ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই অমরের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ হাওড়া জিআরপির তরফে গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?
-
প্রবল আপত্তি বিরোধীদের, ‘বিতর্কিত’ FCRA বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাল কেন্দ্র
-
ইস্টবেঙ্গলকে রুখতে ভরসা ভারতের প্রাক্তন কোচ, বিশেষ পরামর্শ নিয়ে কলকাতায় আল আরবি
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক