সুমন করাতি, হুগলি: রাজ্যজুড়ে তীব্র গরম। তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় সকলে। এই পরিস্থিতিতে বৃষ্টির প্রার্থনায় যজ্ঞের আয়োজন করা হল হুগলির হরিপালে।
হুগলির (Hooghly) হরিপাল বিধানসভার শ্রীপতিপুর গ্রামে রয়েছে সবুজ কালী মায়ের মন্দিরে। মঙ্গলবার সকালে বৃষ্টির কামনায় সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন সকাল ১১ টায় শুরু হয় পুজো। চলে দুপুর ১টা পর্যন্ত। পুজোর দায়িত্বে ছিলেন পণ্ডিত শিবানন্দ পুরী। উপস্থিত ছিলেন বেশ কিছু ভক্ত ও এলাকার বাসিন্দারা।

[আরও পড়ুন: চরম গরমে প্রিয় পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস]
মন্দিরের পক্ষ থেকে এই বিশ্ব শান্তিযজ্ঞের আয়োজক দেবজ্যোতি অধিকারী বলেন, “আমরা সনাতনী, আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল যে কোনও পরিস্থিতিতে আমরা সকলেই দেবতাকে মনে মনে ডাকি। এই দাবদাহের পরিস্থিতিতেও আমরা ভগবানের দ্বারস্থ। আমাদের মনে হয়েছে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের সনাতনী মতে পুজোর আয়োজনও করা উচিত। সেই কারণেই আজকের এই আয়োজন। ঈশ্বরের কাছে আমাদের এটাই চাওয়া, “শান্তি দাও, সকল জীব যেন সুস্থ থাকে।” প্রসঙ্গত, বৃষ্টির প্রার্থনায় পুজো এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য পুজো, ব্যাঙের বিয়ের মতো ঘটনা ঘটেছে।
[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে