দিব্যেন্দু মজুমদার, হুগলি: বিদায়ী উপপ্রধানকে মারধরের অভিযোগ হুগলিতে। রাস্তার ধার থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার তৃণমূলের বিদায়ী উপপ্রধান। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির ধনোখালির কুমরুল এলাকায়। সংজ্ঞাহীন উপপ্রধানের নাম মৃত্যুঞ্জয় বেরা। তাঁর আঘাত গুরুতর হওয়ায় প্রথমেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মৃত্যুঞ্জয়বাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর আঘাতের কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
[ইফতার পার্টির খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩০, রশিদপুর হাসপাতালে রোগীদের ভিড়]
জানা গিয়েছে, স্থানীয় গোপীনাথপুর-দুই পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান মৃত্যুঞ্জয় বেরা। এদিন তিনি ধনেখালি বিডিও অফিসে একটি বৈঠকে যোগ দিতে যান। সেখান থেকেই বিকেল ৪.৩০ নাগাদ ফিরছিলেন। নিজের মোটরসাইকেলেই ছিলেন মৃত্যুঞ্জয় বেরা। তবে কি করে রাস্তার ধারে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁকে গাড়িতে ধাক্কা মারল, নাকি নিজেই পড়ে গেলেন কেউ জানে না। ঘটনার পর অনেকটা সময় কেটে গিয়েছে। সন্ধ্যার মুখে স্থানীয়রা দেখতে পান বিদায়ী উপপ্রধান রক্তাক্ত অবস্থায় পথের ধারে পড়ে আছেন। অকুস্থলে নেই তাঁর বাহন মোটরসাইকেলটি। সঙ্গে সঙ্গেই মৃত্যুঞ্জয়বাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর যায় তৃণমূলের দলীয় কার্যালয়ে।
স্থানীয়দের দাবি, পড়ে যাননি মৃত্যুঞ্জয় বেরা। চোখ ও মাথার আঘাত দেখে অনুমান, তাঁকে মারধর করা হয়েছে। এদিকে বিষয়টি জানাজানি হতে সময় নেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধনেখালি থানার পুলিশ। এই প্রসঙ্গে এলাকার তৃণমূল বিধায়ক অসীমা পাত্র জানান, মৃত্যুঞ্জয়বাবুকে মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি দেখছে ধনেখালি থানার পুলিশ। দোষীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তারের আরজি জানানো হয়েছে।
[প্রথমবারেই বাজিমাত, জেলা পরিষদে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী রানাঘাটের গৃহবধূ]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা