Howrah BJP leader arrested for fraud

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার হাওড়ার বিজেপি নেতা

অভিযোগ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিজেপি নেতার চেক বাউন্সও করে। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২২, ১২:৪১

options
link
চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার হাওড়ার বিজেপি নেতা

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা। চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ।  আর সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ারকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে উদয়নারায়ণপুর থানার পুলিশ। ধৃতকে শনিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হবে।

Advertisement

হাওড়ার উদয়নারায়ণপুরের ভবানীপুরে সুমিত রঞ্জন কাঁড়ারদের একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানেই এলাকার একাধিক ছেলেমেয়ে কাজ করত। অভিযোগ, সেই সময় সুমিত রঞ্জন কাঁড়ার চাকরি পাইয়ে দেওয়ার নামে ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নেয়। তবে চাকরি পাননি কেউই। এমনকি টাকাও ফেরত পাননি চাকরিপ্রার্থীরা।

Advertisement

[আরও পড়ুন: প্রথম কিস্তিতে হাই কোর্টে বেতন ফেরত দিলেন মন্ত্রীকন্যা অঙ্কিতা, কত টাকা জানেন?]

দীর্ঘদিন চাকরি ও টাকা ফেরত না পেয়ে একমাস আগে চাকরীপ্রার্থীরা আমতা উদয়নারায়ণপুর রাস্তার ভবানীপুরে বিজেপি নেতার অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয়। চাকরিপ্রার্থীরা অবরোধ তুলে দেন।

Advertisement

চাকরিপ্রার্থীদের অভিযোগ, চাকরি দেয়নি সুমিত। টাকা ফেরত দেওয়ার জন্য চেক দেয়। সেই চেকও বাউন্স করে। এ বিষয়ে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, ২০১৪ সাল থেকে বাবা ও ছেলে উদয়নারায়ণপুর ছাড়াও আমতা, জগৎবল্লভপুর, পুড়শুড়া, খানাকূল-সহ একাধিক জায়গার চাকরিপ্রার্থীদের প্রতারণা করেছে। এতদিন কেউ ভয়ে মুখ খুলত না।  প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিল বিজেপি নেতা সমীর। সেই সময় নির্বাচনে তার হয়ে যারা কাজ করেছিল তাদের সঙ্গেও প্রতারণা করে সুমিত। এবার তাঁরাই পুলিশের কাছে অভিযোগ জানান। সিআইডির নেতৃত্বে সিটের মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন স্থানীয়  বিধায়ক সমীর পাঁজা।   

[আরও পড়ুন: বাংলার গঙ্গাহৃদি জনপদের শক্তি দেখে থমকে গিয়েছিলেন আলেকজান্ডারও! জানেন এর ইতিহাস?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.