অরিজিৎ গুপ্ত, হাওড়া: বালিতে সত্তরোদ্ধ বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু। জলে ডুবে মৃত্যু হল বৃদ্ধার। মৃতের নাম বীণা দে। বাড়ি বালির ৪/১, দেওয়ান গাজি রোডের বাসিন্দা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বালির কল্যাণেশ্বরতলা মন্দির লাগোয়া পুকুরে। সেই পুকুরেই ভাসছিল দেহ।
[পঞ্চায়েত ভোটের প্রথম বলি বাঁকুড়ায়, দুষ্কৃতী হামলায় মৃত বিজেপি নেতা]
জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ ওই পুকুরে ঠাকুরের বাসন মাজতে গিয়েছিল মন্দিরের সেবাইত। সেই সময়ই দেহটিকে ভাসতে দেখেন তিনি। প্রথমেই হকচকিয়ে যান। প্রায় সঙ্গে সঙ্গেই মন্দিরে খবর দেন। বালি থানাতেও খবর দেওয়া হয়। ঘটনা জানাজানি হতে সময় নেয়নি। খবর পেয়েই পুকুরের পাশে ভিড় করে স্থানীয়রা। দেহ তুলতেই দেখা যায় অনেক্ষণ আগেই মৃত্যু। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বৃদ্ধাকে চিনতে পারেন। তিনি স্থানীয়। বাড়িও ওই এলাকাতেই। খবর দেওয়া হয় বীণাদেবীর বাড়িতে।
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন স্নায়ুরোগে আক্রান্ত বীণা দে। মাস চারেক আগে তাঁরা স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই মানসিক অবসাদ তাঁকে গ্রাস করে। বয়স যত বাড়ছিল স্নায়ুরোগ ও অবসাদে একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। বুধবার কখন যে একা একা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, কেউ জানে না। পরে পুকুরে দেহ পড়ে থাকতে দেখে মন্দিরের সেবাইত।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বালি থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। তবে নির্ভরযোগ্য তথ্যসূত্র না পাওয়া যাওয়ায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। এই মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[দখল হটাতে গিয়ে আক্রান্ত আরপিএফ, রণক্ষেত্র ধুবুলিয়া স্টেশন]
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের