বৃহস্পতিবার সকালে হাড়হিম হত্যাকাণ্ড আলিপুরদুয়ারে (Alipurduar)। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন স্বামীর। মহিলা প্রতিরোধ করলে অস্ত্রের আঘাতে আহত হন অভিযুক্তও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৃশংস কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ধনবালা রায় অধিকারী। তিনি আলিপুরদুয়ারের ১ ব্লকের শালকুমার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি গ্রামের বাসিন্দা। ধনবালা থাকতেন স্বামীর সঙ্গেই। এ দিন কাকভোরে শোওয়ার ঘরেই স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারেন অভিযুক্ত স্বামী। রক্তাক্ত অবস্থায় বিছানাতেই লুটিয়ে পড়েন মহিলা। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর যায় পুলিশে। রক্তাক্ত অবস্থায় ধনবালাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
অন্যদিকে, স্ত্রীকে যে ধারালো অস্ত্রের কোপ মেরেছেন অভিযুক্ত, তাতেই আহত হয়েছেন তিনি। প্রাথমিক অনুমান, আক্রমণ করার পর প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন মহিলা। তখনই আঘাত লাগে অভিযুক্তের। পুলিশ অভিযুক্ত স্বামীকে উদ্ধার করে ভর্তি করেছে হাসপাতালে। তবে কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরকীয়া রয়েছে না কি, পারিবারিক বিবাদ ঘটনার পিছনে কী? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। মৃত দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?