Balurghat

মেঝেয় রক্তাক্ত পড়ে মা, ঝুলছেন বাবা, বাড়ি ফিরে থ ছেলে! ‘ঋণের বোঝায়’ মর্মান্তিক পরিণতি দাবি পরিবারের

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া।

রাজা দাস
রাজা দাস

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৪:০০

options
link
মেঝেয় রক্তাক্ত পড়ে মা, ঝুলছেন বাবা, বাড়ি ফিরে থ ছেলে! ‘ঋণের বোঝায়’ মর্মান্তিক পরিণতি দাবি পরিবারের
প্রতীকী ছবি।

কয়েক লক্ষ টাকা ঋণের বোঝা। চাপ সামলাতে পারছিলেন না দম্পতি। তা নিয়ে অশান্তি লেগেই ছিল। তাতেই স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে আত্মঘাতী হলেন স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুশমন্ডি থানার অন্তর্গত আকচা গ্রাম পঞ্চায়েতের বনগা কৃষ্ণপুর গ্রামে। দেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মাকুল রায়। গৃহবধূর নাম ফুলফুলি রায়। ঘটনার সময় বাড়িতে ছিল না ছেলে কিশোর রায়। বাড়িতে ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মা। অপরদিকে ঝুলছেন বাবা। কিশোরই পুলিশ ডাকে। জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থা থেকে প্রায় ৪ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ওই দম্পতি। কিন্ত কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলেন না দিনমজুর মাকুল। বাড়িতে হানা দিত সংস্থার লোনের রিকভারি আধিকারিকরা। তা নিয়ে নিত্য অশান্তি লেগেই ছিল দম্পতির মধ্য।

Advertisement

ঘটনার দিন রাতে বাড়িতে কেউ না থাকার সময় টাকা নিয়ে ফের অশান্তি শুরু হয় স্বামী-স্ত্রীর। সেখানেই স্ত্রী ফুলফুলিকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে মাকুল। এরপরেই মাকুল পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.