দেবব্রত মণ্ডল ও সুরজিৎ দেব: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে গত রবিবার৷ ভোটের আবহেই পুলিশি অভিযানে খোঁজ মিলল অস্ত্র কারখানার৷ ঘটনাস্থল কুলতলির নাপিতখালি৷ এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়াও, ডায়মন্ড হারবারের নেত্রার নতুনপাড়া থেকে দুটি সেভেন এমএম এবং সাতটি নাইন এমএম পিস্তল-সহ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[বিয়েবাড়িতে গুলি চালিয়ে উল্লাস! ভিডিও দেখলে আঁতকে উঠবেন]
কুলতলি থানার পুলিশ খবর পায় পোশাক তৈরির আড়ালে রমরমিয়ে চলছে অস্ত্র কারখানা৷ গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই নাপিতখালিতে হানা দেয় পুলিশ৷ কারখানার ভিতরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বস্তাবোঝাই প্রচুর অস্ত্রশস্ত্র৷ এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অস্ত্রগুলি ওই কারখানায় তৈরি হওয়ার পর কোথায় তা রপ্তানি করা হত, সে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

[বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে, জখম কালনার যুবক]
এদিকে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপ খবর পায় যে নেত্রার নতুনপাড়া এলাকায় একটি বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছে৷ সেই অনুযায়ী ওই এলাকারই বাসিন্দা আব্বাসউদ্দিন সাঁফুইয়ের বাড়িতে হানা দেয় পুলিশ৷ বাড়িজুড়ে তল্লাশি চালান আধিকারিকরা৷ পুলিশি জেরার মুখে বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার কথা স্বীকার করে নেয় আব্বাস৷ পুলিশের হাতে একটি আগ্নেয়াস্ত্রও তুলে দেয় সে৷ আব্বাসকে জেরা করে মহম্মদ জাফর আলি নামে আরেকজনের খোঁজ পাওয়া যায়৷ আব্বাসের বাড়িরই একটি ঘর থেকে জাফরকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ৷ তার কাছ থেকে দুটি সেভেন এমএম এবং সাতটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়৷ এছাড়াও পুলিশ সাতটি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড এইট এমএম পিস্তলের কার্তুজ বাজেয়াপ্ত করেছে৷ তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত মহম্মদ জাফর আলি বিহারের বাসিন্দা৷ আব্বাস পুলিশি জেরায় জানিয়েছে, জাফরই পিস্তল সরবরাহ করত তাকে৷ তবে কোন উদ্দেশ্যে আব্বাস পিস্তল কিনত, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷ দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরায় এই প্রশ্নের উত্তর মিলতে পারে বলেই আশা তদন্তকারীদের৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?