সন্ধে নামলেই বাড়িতে ধেয়ে আসছে ঢিল, আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসীরা

ভূত নাকি সর্ষের মধ্যে ভূত!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৭:৩২

options
link
সন্ধে নামলেই বাড়িতে ধেয়ে আসছে ঢিল, আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসীরা

অরূপ বসাক, মালবাজার: সন্ধে নামলেই এই গ্রামে ঢিল খাওয়ার ভয়। কোথা থেকে ধেয়ে আসছে ঢিল, পাথর? কারও বাড়ির চাল ফুটো হচ্ছে, কোথাও ভাঙছে চেয়ার, কারও চেয়ার। আতঙ্ক এতটাই চেপে বলেছে যে মালবাজারের দক্ষিণ ওদলাবাড়ির বাসিন্দাদের একাংশ ঘর ছাড়ার কথা ভাবছেন।

Advertisement

[গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল, ছুটির দিনেও ভোগান্তি]

Advertisement

গত শুক্রবার থেকে এমন কাণ্ড চলছে বলে জানান বাসিন্দারা। তাদের বক্তব্য সূর্য ডোবার পর থেকে শুরু হচ্ছে উৎপাত। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ওই এলাকায় গিয়ে একই অভিজ্ঞতার সাক্ষী হয় পুলিশ। মালবাজার থানার পুলিশ শনিবার রাতে দক্ষিণ ওদলাবাড়িতে যায়। গ্রামবাসীদের দাবি পুলিশের সামনেই ঢিল পড়তে থাকে। পুলিশকর্মীরা খোঁজাখুঁজি করলেও কারও সন্ধান পায়নি। পুলিশ চলে যাওয়ার পরও একই ঘটনা ঘটে। এই অবস্থায় এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। দরজা, জানালা বন্ধ রেখেও তাদের শান্তি নেই। স্থানীয় বাসিন্দারা জানান, দরজা, বাড়ির চাল, বারান্দায় কেউ ঢিল  ছুড়ছে। ভয়ে খাওয়া, ঘুম বন্ধ হয়ে গিয়েছে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা কেউ কেউ ভাবতে শুরু করেছেন। গ্রামবাসীরা ঠিক করেন তারা পালা করে দল বেঁধে রাত পাহারা দেবেন। কিন্তু রাত পাহারার সময়ও ঢিল পড়ে। কেউ আঘাত না পেলেও এই ঘটনায় এলাকার বাসিন্দারা চিন্তিত। ওই গ্রামের দুটি পাড়ার প্রায় শতাধিক মানুষ ঢিল ছোড়া নিয়ে নানারকম কথা বলছেন। কারও ধারণা এর পিছনে ভূত, প্রেতাত্মার হাত থাকতে পারে। কয়েক দিন আগে ওই গ্রামে চুরি হয়েছিল। সেই নজির দেখিয়ে কেউ কেউ বলছেন এটা দুষ্কৃতীদের কাজ।

Advertisement

[দাদার সঙ্গে অশান্তি, ভাইপোকে নদীতে ছুড়ে ফেলল কাকা!]

গ্রামবাসীদের সচেতন হওয়ার বার্তা দিয়েছে স্থানীয় বিজ্ঞান মঞ্চ। ওই সংগঠনেরর সদস্য অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, এটা ভূত বা প্রেতাত্মা নয়, মনে হচ্ছে এর পিছনে অন্য মতলব রয়েছে। ঢিল মেরে গ্রামবাসীদের এক জায়গায় এনে অন্য কোনও দুষ্কর্ম করার ছক কষা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.