India-Bangladesh Border

অনুপ্রবেশ-চোরাচালানে বাধা! ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, হুলস্থূল জলপাইগুড়িতে

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিএসএফ আধিকারিকরা।

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১০:২২

options
link
অনুপ্রবেশ-চোরাচালানে বাধা! ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, হুলস্থূল জলপাইগুড়িতে
ছবি এআই দ্বারা নির্মিত।

অনুপ্রবেশ এবং চোরাচালানে বাধা! সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে চা চাষিকে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বর্ডার আউটপোস্ট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে খবর। ঘটনার পরই তৎপর হয়েছে বিএসএফ। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আটক ভারতীয় চা চাষিকে ফেরাতে রাতেই বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করেন বিএসএফের কর্তারা। তবে কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে অনুপ্রবেশ এবং চোরাচালানে বাধা দেওয়ার কারণেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান বিএসএফ কর্তাদের।

Advertisement

ঘটনার পর থেকেই ছেলের চিন্তায় ঘুম দীপঙ্কর গোপের বাবা মিছরি লাল গোপের। তিনি বলেন, ”প্রত্যেকদিনের মতোই ছেলে বাগানে কাজ করতে গেছিল। শুনছি, সীমান্তের ওপারে টেনে নিয়ে যাওয়া হয়েছে।” 

রাজ্যে পালাবদলের পরই থেকে সীমান্তে যুদ্ধকালীন তৎপরতায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। অনুপ্রবেশ কিংবা চোরাচালান রুখতে অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। জানা গিয়েছে, নিজের চা বাগানে কাজ করছিলেন দীপঙ্কর গোপ। তিনি কুকুরজান গ্রাম পঞ্চায়েতের তসর পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দীপঙ্করের বাগানটি বাংলাদেশ সীমান্তের খুব কাছে। কাজের সময় আচমকা কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী এসে তাঁকে একেবারে টেনে-হিঁচড়ে সীমান্তের ওপাড়ে নিয়ে যায় বলে অভিযোগ। বারবার বাধা দেওয়ার চেষ্টা হলেও দীপঙ্কর ব্যর্থ হন!

Advertisement

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিএসএফ আধিকারিকরা। অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনতে বিবিজির সঙ্গে ফ্ল্যাগ মিটিং শুরু হয়েছে। সূত্রের খবর, বিজিবির হেফাজতে এখনও রয়েছেন দীপঙ্কর গোপ। তাঁকে সুস্থ শরীরে দ্রুত ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই ছেলের চিন্তায় ঘুম দীপঙ্কর গোপের বাবা মিছরি লাল গোপের। তিনি বলেন, ”প্রত্যেকদিনের মতোই ছেলে বাগানে কাজ করতে গেছিল। শুনছি, সীমান্তের ওপারে টেনে নিয়ে যাওয়া হয়েছে।”  মিছরিবাবুর কথায়, বিএসএফ ছেলেকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে। আমি চাই দ্রুত ফিরে আসুক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.