Sayoni Chakraborty

‘তিলে তিলে মরবি’, প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর ‘প্রেমিক’কে তোপ সন্তানহারা মায়ের

মাত্র তেইশ বছর বয়সেই রহস্যমৃত্যু হয় কনটেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তীর। গত মে মাসের শেষ সপ্তাহেই তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। পরিবারের দাবি, প্রেমিকের প্ররোচনায় আত্মঘাতী হয়েছেন তিনি। মেয়ে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে সোশাল মিডিয়ায় এবার মুখ খুললেন প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর মা মলি চক্রবর্তী।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২১:৩৬

options
link
‘তিলে তিলে মরবি’, প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর ‘প্রেমিক’কে তোপ সন্তানহারা মায়ের
প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নী ও তাঁর মা। ছবি: ফেসবুক

মাত্র তেইশ বছর বয়সেই রহস্যমৃত্যু হয় কনটেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তীর (Sayoni Chakraborty)। গত মে মাসের শেষ সপ্তাহেই তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। পরিবারের দাবি, প্রেমিকের প্ররোচনায় আত্মঘাতী হয়েছেন তিনি। মেয়ে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে সোশাল মিডিয়ায় এবার মুখ খুললেন প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর মা মলি চক্রবর্তী। সন্তানকে ছাড়া প্রথমবার সোশাল মিডিয়ায় লাইভ করে কান্নায় ভেঙে পড়েন। সদ্য প্রয়াত মেয়ের ‘প্রেমিক’কে দুষলেন তিনি।

Advertisement

পোষ্যদের নিয়ে ভিডিও বানাতেন সায়নী। তাঁর মায়েরও সোশাল মিডিয়ায় একটি পেজ রয়েছে। যেখানে তিনিও পোষ্যদের নিয়েই ভিডিও বানাতেন। মায়ের ভ্লগেও নিয়মিত দেখা যেত সায়নীকে। প্রথমবার ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন মলি। বলেন, “ভেবেছিলাম আর কখনও ক্যামেরার সামনে আসব না। কারণ, আমার সবটা জুড়ে সায়নী ছিল। ওকে ছাড়া কী করে আমরা আগামিদিনে চলব। বারবার মনে হচ্ছে একবার যদি আমরা ওর সঙ্গে কথা বলতে পারতাম। তা হলে ওকে জিজ্ঞেস করতাম, কেন এত বড় ভুল পদক্ষেপ করল।” শুধু সায়নীর মা নন। তাঁর পরিবার পরিজনদের মতো ভাই নেই পোষ্যরাও। এই প্রসঙ্গে সদ্য সন্তানহারা মা বলেন, “ওরা একদম ভালো নেই। সব বুঝতে পারছে। বাড়ির পরিস্থিতি আর দিদি চলে যাওয়ার শোকে চার পাঁচদিন হল আমার বুজোও চলে গিয়েছে। পরি কিছু খায় না। আগের মতো হাসেও না। পরিবারের কারও উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। কারণ, সায়নীই তো আমাদের সব ছিল। অবলা প্রাণীগুলোর জন্য আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। ওদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে হবে।”

Advertisement
Sayoni-Chakraborty-1
প্রয়াত সায়নী চক্রবর্তী ও তাঁর মা মলি। ছবি: ফেসবুক

সায়নীর মৃত্যুর পরে তাঁর প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল পরিবার। মলিদেবী সে প্রসঙ্গে বলেন, “অনেকদিন আগেই ধরা পড়েছে ছেলেটি। জানি না ও কতদিন জেলে থাকবে বা কতটা শাস্তি পাবে। তবে এক অভাগা মা হয়ে মন থেকে অভিশাপ দিচ্ছি, তুই কোনওদিন সুখী হবি না। বেঁচে থেকেও তিলে তিলে মরবি।” তিনি আরও বলেন, “আমি মেয়ের সঙ্গে সব সময় বন্ধুর মতো মিশেছি। কিন্তু কেন এমন হলো, কী হয়েছিল, আমরা কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে খুব প্রতিভাবান, সবসময় হাসিখুশি থাকত। পশুপাখি নিয়ে থাকতে ভালোবাসত। মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমরা থানায় অভিযোগ জানিয়েছি। মেয়ের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করেছি।” এর আগেও সোশাল মিডিয়ায় মুখ খুলে সায়নীর ‘প্রেমিকে’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর বিরুদ্ধে মারধর এমনকী আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তুলেছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.