অর্ণব দাস, বারাকপুর: বিজেপির যুব মোর্চার দলীয় কোন্দল এবার প্রকাশ্যে। শুভেন্দু ঘনিষ্ঠ যুব নেতার মদ্যপানের ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। বিষয়টি নিয়ে দিলীপ ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে খড়গহস্ত ‘মদ্যপ’ নেতা। গেরুয়া শিবিরের অন্দরে এনিয়ে শোরগোল শুরু হতেই শুভেন্দু অধিকারীর আইনজীবী নোটিস পাঠালেন দিলীপ ঘনিষ্ঠ নেতাকে। তাতে অভিযোগ, বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করার জন্যই ওই ভিডিও পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়।
ঘটনা ঠিক কী? সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন দিলীপ ঘনিষ্ঠ যুব নেতা প্রকাশ জয়সওয়াল। তাতে দেখা যাচ্ছে, বেলঘরিয়ার বাসিন্দা তথা যুব মোর্চার আরেক নেতা অঙ্কন দত্ত মদ্যপান করে অস্বাভাবিক আচরণ করছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। প্রকাশ জয়সওয়ালের সেই পোস্টের ক্যাপশনে ইঙ্গিতপূর্ণভাবে আবার ‘বিজেপির পুরোনো কর্মী জিন্দাবাদ’ বলেও লেখা হয়েছে।

এনিয়ে দলের অন্দরে তীব্র শোরগোল শুরু হতেই অঙ্কন ও শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রকাশ জয়সওয়ালকে আইনি নোটিস পাঠান। আইনজীবী সুদীপ্ত রায়ের অভিযোগ, “ভিডিওটি ভিত্তিহীন। সেটাকে পোস্ট করে শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর ছবিও পোস্ট করা হয়েছে। ভিডিওর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও সম্পর্ক নেই। তবুও ছবি পোস্ট করার উদ্দেশ্যই হল বিধানসভার বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করা। এই কারণেই আইনি নোটিস।”

বিজেপি সূত্রে খবর, কলকাতার বাসিন্দা প্রকাশ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুগামী। তাদের দাবি, সেই কারণেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মদ্যপ যুব মোর্চার নেতার ঘনিষ্ঠতা প্রমাণ করতে এই পোস্ট। তবে এনিয়ে অঙ্কন বা প্রকাশ – কেউ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। প্রকাশ ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দিয়েছেন বলেও জানা যাচ্ছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য কিশোর কর জানিয়েছেন, “প্রকাশ জয়সওয়াল সম্পর্কে জানা নেই। অঙ্কন বিজেপি করে। তবে কী পোস্ট করেছে, তা বলতে পারব না। তবে বিরোধী দলনেতাকে জড়িয়ে যদি কিছু হয়ে থাকে সেটা বাঞ্ছনীয় নয়। অবশ্যই বিষয়টি দলের উচ্চ নেতৃত্ব দেখবেন।”
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে