স্টাফ রিপোর্টার: স্বেচ্ছাসেবী সংগঠনের নামে লক্ষ-লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে সূর্যকান্ত মিশ্রর স্ত্রী উষা মিশ্রকে জেরা করলেন দুর্নীতিদমন শাখার গোয়েন্দারা৷
একটি সংস্থাকে পূর্ব মেদিনীপুর ও লাগোয়া এলাকায় এইডসের বিরুদ্ধে ওষুধ ও অন্য সামগ্রীর জন্য টাকা দিলেও সঠিক খরচ করা হয়নি বলে অভিযোগ ওঠে৷ সেই সময় সূর্যবাবু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন৷ রাজ্যে ক্ষমতা বদলের পরই বিষয়টি প্রকাশ্যে আসে৷ স্বাস্থ্য দফতরের অডিট রিপোর্টে গরমিল ধরা পড়ে৷ এরপরই সিপিএমের রাজ্য সম্পাদকের স্ত্রী, এক আত্মীয় ও সংস্থার তিন কর্মী-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা৷
প্রাক্তন বিরোধী দলনেতার স্ত্রীকে আগেও জেরা করা হয়েছিল৷ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ নিউ সেক্রেটারিয়েট ভবনে তিনি যান৷ তার আগে তিনি বলেন, “আমি ভগবানীপুর নারী কল্যাণ সমিতির সেক্রেটারি নই৷ তবু যাচ্ছি৷”
সর্বশেষ খবর
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে
-
হারেও উজ্জ্বল মনবীর-আনোয়াররা, ব্রাজিলের বিরুদ্ধে পরাজয়েও যেখানে ‘জিতে গেল’ ভারত
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার