সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর ফের শক্তি বাড়িয়ে বাংলায় মাথা তোলার চেষ্টা শুরু করেছে জেএমবি৷ তবে, চেষ্টাই সার৷ হাওড়া সিটি পুলিশের অভিযানে সমস্ত জারিজুরির পর্দাফাঁস জেএমবির লিংকম্যানের৷ চুঁচুড়া থেকে গ্রেপ্তার জেএমবির অন্যতম লিংকম্যান৷
[বেঁকে বসেছেন মিল মালিকরা, সহায়ক মূল্যে ধান কিনছে রাজ্য]
গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়ার ধান গবেষণা কেন্দ্র থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের এক লিংকম্যানকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ৷ বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ জেএমবির লিংকম্যানকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের সঙ্গে জেএমবির কোনও যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখার কাজ চলছে৷ ধৃতদের পৃথক পৃথক ভাবে জেরার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ৷ মূল অভিযুক্ত জেএমবির লিংকম্যানকে দফায় দফায় জেরার কাজ শুরু করেছে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে দু’টি মোবাইল-সহ বেশ কিছু নথি-পত্র উদ্ধার হয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, জঙ্গি শিবিরে সদস্য সংখ্যা বাড়ানোই ছিল ধৃতের প্রধান কাজ৷ এমনকি, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মিশে স্থানীয় যুবক-যুবতীদের ‘মগজ ধোলাই’–-এর করা হত বলেও প্রাথমিক জেরায় জানতে পেরেছে পুলিশ৷
[পনেরো বছর পর ধর্ষণের কলঙ্ক থেকে মুক্ত যুবক]
পশ্চিমবঙ্গে তৈরি বিস্ফোরক ও আইইডি দিয়েই ভারতে প্রথম নাশকতা ঘটানোর ছক ছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর। ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) ও অসম পুলিশের দাবিতে তোলপাড় ফেলে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে৷ ২০০৫-এর ১৭ অগস্ট বাংলাদেশের ৩০০টি জায়গায় হওয়া ৪৬০টি বিস্ফোরণের কায়দাতেই এই নাশকতার ছক কষা হয়েছিল। কিন্তু খাগড়াগড় বিস্ফোরণে দু’জনের নিহত হওয়া ও সেই সূত্রে জঙ্গি চক্র ফাঁস হয়ে যাওয়ায় গোটা পরিকল্পনা ভেস্তে যায়৷ শুরু হয় ম্যারাথন অভিযান৷ পুলিশের জালে ধরা দিতে বাধ্য হয় আইএসের শাখা সংগঠন জেএমবির মাথারা৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু