বুনো হাতির ধাক্কায় উলটে গেল ভ্যান, জখম ৭ যাত্রী

গজরাজের কোপে আতঙ্কিত যাত্রীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০১৮, ২০:১৯

options
link
বুনো হাতির ধাক্কায় উলটে গেল ভ্যান, জখম ৭ যাত্রী

অরূপ বসাক, মালবাজার: মালবাজার মহকুমার তারঘেরা জঙ্গল সংলগ্ন চিরাভিজার কাছে রাজ্য সড়কের উপর বুনো হাতি রাস্তা আটকে উলটে দিল একটি পিকআপ ভ্যান। আর এতেই আহত হলেন ৭ জন যাত্রী।

Advertisement

[ পোষ্যের জন্মদিন পালন করে ফেসবুকে ছবি, অশ্লীল গালিগালাজ তরুণীকে ]

Advertisement

একেই বোধহয় বলে অদৃষ্টের লিখন! মালবাজার মহকুমার তারঘেরা জঙ্গল সংলগ্ন চিরাভিজার রাজ্য সড়কের উপর দিয়ে রাতের অন্ধকারে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই পিকআপ ভ্যান। কিন্তু হঠাৎই সামনে চলে এল একটি দাঁতাল বুনো হাতি। হয়তো গাড়িটি চাইলেই চলে যেতে পারত। কিন্তু ঠিক হাতির সামনেই ভ্যানের চালক গতি বাড়াতে গিয়ে বুঝলেন, ভ্যানটি আর স্টার্ট নিচ্ছে না। ব্যস! আর যায় কোথায়! নিজের রাজত্বে হাতি বাবাজি অতগুলো মানুষ দেখে গেলেন খেপে। আর তাই শুঁড়ের ধাক্কায় দিলেন যাত্রীবোঝাই পিকআপ ভ্যানটি উলটে।

Advertisement

চা বাগানের শ্রমিকদের জন্য সুখবর নিয়ে উত্তরবঙ্গে মমতা, বাড়ছে মজুরি ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ একটি ছোট পিকাআপ ভ্যান ও দলাবাড়ির দিক থেকে কিছু যাত্রী নিয়ে ক্রান্তির দিকে যাচ্ছিল। চিরাভিজার কাছে পিকাআপ ভ্যানটি আসা মাত্রই দাঁতাল হাতিটি রাস্তার ওপরে চলে আসে। তখনই হাতিটি শুঁড় দিয়ে উলটে দেয় গাড়িটি। সেই সময় ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন। আতঙ্কে কী করবেন যাত্রীরা বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় অন্য একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ভ্যানটির এই অসহায় অবস্থা দেখে সাহায্য করতে এগিয়ে আসে তারা।

[স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি, ক্যামেরাবন্দি করল বহিরাগতরা]

এই প্রসঙ্গে কাঠামবাড়ির রেঞ্জার সুদীপ্ত সরকার বলেন,  ঘটনার খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করার জন্য আমরা ছুটে যাই সেখানে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এই দাঁতাল হাতিটি মাঝে মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু গতকাল হাতির সামনেই ওভাবে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় হাতিটিও ভয় পেয়ে গাড়িটি উলটে দেয়।

গাড়ির এক যাত্রী সৈদুল হক জানাচ্ছেন, ‘আমি সেই সময় গাড়ির পিছনে বসেছিলাম। গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যেতেই বিরাট সেই হাতিটি প্রথমে গাড়ির চারপাশে ঘোরাঘুরি করে। তারপর তিন বার ধাক্কা দিয়ে রাস্তার পাশেই আমাদের ভ্যানটি উলটে দেয়। আমার হাতে-পায়ে লেগেছে। এছাড়া আরও ৬ জনের ভালই আঘাত লেগেছে। এই ঘটনার পর এখন মনে হচ্ছে নতুন করে জীবন ফিরে পেলাম।’

[‘শিক্ষারত্ন’ পুরস্কারের অর্থে স্কুলে বিশুদ্ধ জলের ব্যবস্থা শিক্ষকের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.