এপ্রিলের শেষ সপ্তাহে গরমের দাবদাহ বেড়েই চেলেছে। গরমের নাজেহাল অবস্থা থেকে মুক্তি কবে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। রবিবার থেকেই দক্ষিণের একাধিক জেলায় শুরু হতে পারে বৃষ্টি।
আরও পড়ুন:
হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার থেকে মঙ্গলবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ঝড়বৃষ্টি শুরু। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকলেও, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
সপ্তাহান্তে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে দার্জিলিং সহ পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই, উত্তরবঙ্গে তাণ্ডব দেখাতে শুরু করেছে কালবৈশাখী।
উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে আবার ঢুকতে শুরু করেছে। তাতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে শনিবার পর্যন্ত গরমের অস্বস্তিও জারি থাকবে। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক চেয়ে ০.১ ডিগ্রি বেশি।
সর্বশেষ খবর
-
এবার ট্রাফিক চালান বকেয়া রাখলে কাটা হবে বাড়ির বিদ্যুৎ! কঠোর পদক্ষেপের ভাবনা শীর্ষ আদালতে
-
যৌনাঙ্গ কাটা, ঘরে উদ্ধার রক্তমাখা গ্রাইন্ডার! প্রেমানন্দ মহারাজের শিষ্যের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর