রিন্টু ব্রহ্ম, কালনা: স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে অন্য মহিলাকে বিয়ে! এমনই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ। ধৃতের নাম রাজু মণ্ডল। কালনার ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার অভিযুক্তকে কালনা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
[রাস্তার পাশে টেবিল পেতে বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল!]
পুলিশ জানিয়েছে, রাজুর স্ত্রী দীপা মণ্ডল লিখিত অভিযোগে জানান, ১১ বছর আগে তাঁর সঙ্গে রাজুর বিয়ে হয়। তাঁদের ১০ ও ৭ বছরের দুই সন্তানও রয়েছে। তা সত্ত্বেও রাজু এক অন্য মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। তিনি কিছুদিন আগেই জানতে পারেন, কালনা শহরের বাসিন্দা ওই মহিলা বিয়েও করে নিয়েছেন। সেই কথা জানতে পেরে দীপা শ্বশুরবাড়িতে গিয়ে জানালে সেখান থেকেও তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার তিনি কালনার শ্যামগঞ্জ পাড়ায় এসে দেখেন তাঁর স্বামী রাজু একটি ভাড়া বাড়িতে ওই মহিলার সঙ্গে বসবাস শুরু করেছে। এমন অবস্থায় তিনি কালনা থানায় লিখিত অভিযোগ করেন। তারপরেই পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করেছে। দীপার আরও অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে। সংসার সুখী হওয়ার আশায় এতদিন চুপ ছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর। তাই পুলিশের দ্বারস্থ হন তিনি।
[সার্ভিস সেন্টারের আড়ালে রান্নার গ্যাসের অবৈধ কারবারের পর্দাফাঁস]
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?