ধীমান রায়, কাটোয়া: খুনের ঘটনায় অভিযুক্ত ছেলেকে খুঁজছিল পুলিশ। ঘরের মধ্যে ছেলের লুকিয়ে রাখা বেআইনি অস্ত্র সরাতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে পাকড়াও মা৷ বাড়িতে অস্ত্র মজুত রাখার অভিযোগে ৫৩ বছরের প্রৌঢ়া নূরজাহান বিবিকে গ্রেপ্তার করেছে কেতুগ্রাম থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে, কেতুগ্রামের কুলুট গ্রামের বাসিন্দা নূরজাহান বিবির কাছে উদ্ধার হয়েছে একটি অটোমেটিক পিস্তল ও এক রাউন্ড গুলি৷ শুক্রবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷
[মৃত্যুর পর মুক্তিপণ চেয়ে ফোন, বীরভূমে ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় গ্রেপ্তার ৩]
বুধবার কেতুগ্রামের বেড়ুগ্রামে পিটিয়ে খুন করা হয় নূর ইসলাম শেখ (৪২) নামের এক ব্যক্তিকে। বেড়ুগ্রামের একটি গরুরগাড়ি দিন পাঁচেক আগে পাশের গ্রাম কুলুটের বাসিন্দা এক বাইকআরোহীকে ধাক্কা দেয়। বাইকের টুলসবক্স ভেঙে যায়। সেই ঘটনার জেরে কুলুটের কয়েকজনের সঙ্গে বেড়ুগ্রামের কয়েকজন বাসিন্দার বচসা বাধে। তবে সেদিন গরুর গাড়ির মালিক জরিমানা দিলে বিষয়টি তখন মিটে যায়। অভিযোগ, সেই ঘটনার সূত্র ধরে বুধবার রাতে কুলুট গ্রাম থেকে খোকন শেখের নেতৃত্বে প্রায় ২০-৩০ জন বেড়ুগ্রামে এসে নূর ইসলাম-সহ কয়েকজনকে বেধড়ক মারে। সেদিন রাতেই মৃত্যু হয় নূর ইসলামের৷
[ব্রেক-চেন-সিট ছাড়াই সাইকেলে ২২ হাজার কিলোমিটার অভিযানে যুবক]
বৃহস্পতিবার নিহতের দাদা তাজিরুল শেখ খোকন-সহ ২২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় খোকনকে ধরতে তার বাড়িতে গিয়েছিল পুলিশবাহিনী। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন খোকনকে ধরতে গিয়ে তার বাড়িতে অস্ত্র-সহ ধরা পড়েন খোকনের মা নূরজাহান বিবি। তার কাছে একটি অটোমেটিক পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়৷
[অমিতের সাক্ষাতের পরই তৃণমূলে পুরুলিয়ার ২ পরিবার, অস্বস্তিতে রাজ্য বিজেপি]
পুলিশ সূত্রে খবর, খোকনের বাড়িতে পুলিশ যেতেই পুলিশকে ঘরে ঢুকতে বাধা দিচ্ছিলেন মা নূরজাহান। তখন মহিলা পুলিশরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু, নুরজাহান বিবি কিছু একটা কোমরের ভিতর কিছু একটা লুকোনোর চেষ্টা করছিলেন। কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। তখন মহিলাপুলিশ কর্মীরা তল্লাশি চালাতেই প্রৌঢ়ার কোমর থেকে বেড়িয়ে আসে একটি লোডেড পিস্তল। পুলিশের ধারণা, ছেলে খোকনকে বাঁচাতে ঘরে রাখা আগ্নেয়াস্ত্র সরানোর চেষ্টা করছিলেন মা। খোকন খুনে অভিযুক্ত। মা নূরজাহান বিবির বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মামলা করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে