অর্ণব দাস, বারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। গ্রেপ্তার এক বিজেপি নেতা। ধৃতের নাম স্বপন গাইন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহ (Khardaha) পশ্চিমপাড়ায়। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুখে কুলুপ স্থানীয় বিজেপি নেতৃত্বের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দহের (Khardaha) পশ্চিমপাড়া এলাকাতেই বাড়ি ওই বিজেপি নেতা স্বপন গাইনের। এলাকায় লোকজন তাঁকে বাপি বলে পরিচিত। এলাকায় বিজেপি নেতা হিসেবেই তিনি পরিচিত। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নামে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য লিখছিলেন। সেই ঘটনা জানাজানি হতে শাসক দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাঁর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
গতকাল, বৃহস্পতিবার রাতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। কেন তিনি সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেছেন? ধৃতকে প্রাথমিকভাবে জেরা করেছেন তদন্তকারীরা। আজ, শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয় বলে খবর। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন