১২ তম আন্তর্জাতিক যোগ দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি রেড রোডে। বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের পর সন্ধ্যাতেই কলকাতা ফিরবেন মোদি।
যোগ দিবসের সকালে রেড রোডে যোগাভ্যাসে যোগ দেবেন নরেন্দ্র মোদি। বিজেপি মন্ত্রিসভার অন্যান্যদের সঙ্গে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। হাই ভোল্টেজ সেই উদযাপনের জন্য প্রস্তুত রেড রোড। কাট আউট থেকে পোস্টার, ব্যানার, হোডিং- রেড রোড জুড়ে এখন শুধুই যোগ দিবস!
আরও ভিডিও
কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশেষ গুরুত্ব পেতে শুরু করেছিল যোগাভ্যাস। বাংলায় অধিকার কায়েম করে ২১ জুনের উদযাপনে তাই খামতি রাখতে চাইছে না বিজেপি। প্রধানমন্ত্রী থেকে বিজেপির তাবড় নেতা-মন্ত্রীদের পাখির চোখ তাই যোগ দিবসের অভিনব উদযাপন।
সর্বশেষ খবর
-
দুর্গার উপরে বিরাজমান মা গঙ্গা, সামশেরগঞ্জের জমিদার বাড়ির ‘বাইশ পুতুলের পুজো’র মাহাত্ম্য কী?
-
রাজ্য নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে ‘হুমকি’, নাম জড়াতেই থানায় মন্ত্রী উমেশ
-
রণবীর-আলিয়াকে বেশি তোল্লাই বনশালির, ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ক্ষুব্ধ ভিকি কৌশল! ফের স্বজনপোষণ?
-
বিদেশে বসেও দেখা যাবে মহালয়ায় ইডেনের বর্ণাঢ্য শো! বাংলার পুজো হবে সত্যিই বিশ্বজনীন
-
নাছোড় বৃষ্টি! উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, সপ্তাহান্তে ভাসবে দক্ষিণও? কী জানাল হাওয়া অফিস?