দক্ষিণে পরিস্থিতির উন্নতি, উত্তরে ভারী বৃষ্টির হুঁশিয়ারি

উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি সতর্কবার্তা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০১৮, ১৬:৩৬

options
link
দক্ষিণে পরিস্থিতির উন্নতি, উত্তরে ভারী বৃষ্টির হুঁশিয়ারি
ফাইল ছবি

রিঙ্কি দাস ভট্টাচার্য: দক্ষিণে পরিস্থিতির সাময়িক উন্নতি। কিন্তু আশঙ্কার মেঘ বহাল উত্তরে। বুধবার সকালে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি নিয়ে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তর সূত্রে খবর, আজ অর্থাৎ বুধবার সারা দিনই কমবেশি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও কিছুটা কমবে। তবে উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণে বর্ষার ধার কমলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাঁচ জেলায় সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়াবিদরা।

Advertisement

[চিবিয়ে খেতে হয়েছে ট্যাবলেট! মাকে জল দেয়নি হাসপাতাল, কমিশনে মেয়ে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জোড়া ঘূর্ণাবর্তের হাত ধরে সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। শহরে বৃষ্টি এতটাই হয় যে, জুন মাসে বৃষ্টির নতুন নজির তৈরি হয়েছে। আলিপুর জানাচ্ছে, সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল  পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ১২১.৮ মিলিমিটার। যা কিনা জুন মাসের বৃষ্টির নিরিখে গত আট বছরে রেকর্ড। নথি ঘেঁটে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর আগে ২০১১ সালের ১৮ জুন কলকাতায় বৃষ্টি হয়েছিল ১৫৪.৯ মিলিমিটার। গত দশ বছরে দ্বিতীয়বার জুন মাসে মহানগরে এত বৃষ্টি হল।

Advertisement

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা একটি ঘূর্ণাবর্তের জন্যই কলকাতা ও সংলগ্ন এলাকায় বর্ষা অতি সক্রিয় হয়ে উঠেছিল। সেই ঘূর্ণাবর্ত মঙ্গলবার সকালে দক্ষিণ বাংলাদেশ উপকূলের দিকে সরে গিয়েছিল। কিন্তু সেটি ফের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সরে আসায় মঙ্গলবার রাত থেকে মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে। ওই দুই জেলায় বুধবারও ভারী বৃষ্টি হতে পারে।

[শহরের রাস্তায় ফের রেসিং! স্কুটার উলটে প্রাণ গেল দুই যুবকের]

তবে এরপরেই আরব সাগরের অতি সক্রিয় নিম্নচাপ বঙ্গোপসাগর উপকূল থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তার ফলে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগর উপকূলে ফের কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলে গাঙ্গেয় বঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হবে। তবে উত্তর-পূর্বাঞ্চলে বর্ষা অতি সক্রিয় থাকায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যায়। কিন্তু পুরসভার তৎপরতায় বেশিরভাগ এলাকার জল নেমে গেলেও জোয়ারের কারণে কোনও কোনও জায়গা এখনও জলমগ্ন রয়েছে। পুরসভা সেইসব এলাকার জল নামাতে তৎপর রয়েছে। কন্ট্রোলরুম থেকে মেয়র পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন।

[হরমোনে গণ্ডগোল, খয়রাশোলে ক্ষিপ্ত হনুমানের আক্রমণে জখম ৫১]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.