সুমন করাতি, হুগলি: ডাক্তাররা মিথ্যে কথা বলছেন! আগেই এমন দাবি করেছিলেন মৃত কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মা। এবার ডক্টর ফোরামের সদস্য পূর্ণব্রত গুইনকে ফোন করে সরাসরি চ্যালেঞ্জ করে বললেন, “আপনারা মিথ্যে কথা বলছেন।” মৃতের মায়ের ফোন পেয়ে অস্বস্তিতে চিকিৎসক সংগঠন। যদিও এ বিষয়ে এখনও তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কোন্নগরের বাসিন্দা ছিলেন বিক্রম ভট্টাচার্য। ২৮ বছরের তরতাজা যুবকের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়, অভিযোগ উঠেছিল এমনই। এদিকে চিকিৎসক সংগঠনের তরফে দাবি করা হয় বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ মিথ্যে। এনিয়ে জল গড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। এই পরিস্থিতিতে এবার সটান ডক্টরস ফোরামের পূর্ণব্রত গুইনকে ফোন করলেন বিক্রমের মা কবিতা ভট্টাচার্য। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “কেন মিথ্যে কথা বলছেন?” আবারও মনে করিয়ে দিলেন ঘটনার দিন ঠিক কী কী ঘটেছিল। ছেলেকে নিয়ে কীভাবে আর জি করের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটেও চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি।
[আরও পড়ুন: দক্ষিণ দমদমে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, ‘কর্মবিরতির জেরে চিকিৎসা মেলেনি’ দাবি তৃণমূলের]
ঠিক কী দাবি মৃতের মায়ের? তিনি বলেন, “ডাক্তারবাবুরা যদি বলেন বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি, তাহলে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। সেদিন হাসপাতালে যারা ছিলেন আহত ছেলেকে সঙ্গে নিয়ে তাঁদের কাছে বার বার অনুরোধ করি, ডাক্তার কোথায়? কিন্তু কেউ কিছুই জানায়নি। আমি আমার ছেলেকে নিয়ে প্রায় তিন ঘণ্টা নিয়ে ছোটাছুটি করেছি। কিন্তু কোথাও ডাক্তার ছিল না, না ট্রমা কেয়ারে ছিল, না আউটডোরে। এখন ডাক্তারবাবুরা মিথ্যা কথা বলছেন। তাঁরা চিকিৎসা করেননি। যার জেরে আমার ছেলেকে হারিয়েছি। আর এখন আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন।”
[আরও পড়ুন: উৎসবেও ‘বিচার’ বার্তা, পুজোর ক্যানভাস জুড়ে এবার আর জি কর ছায়া]
সর্বশেষ খবর
-
নিজের মন্ত্রক থেকেই কোটি টাকার ভরতুকি নিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী, ‘দুর্নীতির নতুন পথ’, বলছে বিরোধীরা
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন! বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ