প্রয়াত নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর ও বর্তমান রাজা সৌমিশচন্দ্র রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৬। বাড়িতেই বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
সৌমিশচন্দ্রের মৃত্যুতে শোকের ছায়া কৃষ্ণনগর-সহ নদিয়াজুড়ে। তাঁর প্রয়াণে কৃষ্ণনগরের সামাজিক ও সাংস্কৃতিক জগতে বড় ক্ষতি হল বলে মত সংশ্লিষ্ট মহলের।
আরও পড়ুন:
রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৫০ সালের ৭ ফেব্রুয়ারি তাঁর জন্ম। রাজপরিবারে বংশধর হিসাবে উত্তরাধিকার সূত্রে রাজা হন। দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তবে বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন। বাড়িতেই থাকছিলেন। বাইরে খুব একটা বেরতেন না বলেই জানা গিয়েছে। চিকিৎসাও চলছিল। তবে বুধবার রাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বর্তমানে রাজতন্ত্র নেই। হারিয়েছে ক্ষমতাও। কিন্তু রাজ পরিবারের ঐতিহ্যকে ধরে রেখেছিলেন রাজা সৌমিশচন্দ্র। তাঁর প্রয়াণের খবর চাউর হতেই আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজা সৌমিশচন্দ্র সামাজিক ও সাংস্কৃতিক জগতে পরিচিত ছিলেন। সংশ্লিষ্ট মহলে সম্মানিত ও পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে রাজ পরিবারের ঐতিহ্যকে ধরে রেখেছিলেন তিনি। প্রয়াণে পর শোকপ্রকাশ করেছে বিভিন্ন মহলের বিশিষ্ট মহলের ব্যক্তিরা। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন কৃষ্ণনগর-সহ নদিয়াবাসী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী